শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে হ্যানিম্যানের জন্ম দিন ও বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উদযাপন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ১০, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ

রাঙামাটিতে মহাত্না ও হোমিওপ্যাথিকের জনক জার্মান চিকিৎসক ডঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১ তম জন্মদিন ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের বনরুপাস্থ কাটাপাহাড় লেন ডাক্তার রুপম দেওয়ানের চেম্বারে দিবসটি পালিত হয়েছে।

‎তিন পার্বত্য জেলার প্রবীণ হোমিও ডাক্তার রুপম দেওয়ানের সভাপতিত্বে ও ডাক্তার মুশফিকুর রহমান এবং ডাক্তার বকুল চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ন সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা।

‎অনুষ্ঠানের প্রধান অতিথি ও (অবসরপ্রাপ্ত) যুগ্ন সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা বলেন, হোমিওপ্যাথিকের জনক জার্মান চিকিৎসক ডঃ স্যামুয়েল হ্যানিম্যান ছিলেন বিশ্ব নৈন্দিত চিকিৎসা ছিলেন। বিশ্ব চিকিৎসাসেবার সাথে তাল মিলিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা এগিয়ে যাবে। রাঙামাটিতে একটি হোমিওপ্যাথিক কলেজ প্রতিষ্ঠা করা একান্ত জরুরি বলে মনে করেন তিনি। তাই হোমিওপ্যাথিক কলেজ প্রতিষ্ঠায় সরকারের সহযোগিতা একান্ত কাম্য। সেবার মনোভাব নিয়ে সবাইকে কাজ করার আহবান জানান। এ্যালোপ্যাথিকের চেয়ে হোমিওপ্যাথিক সেবা অনেক ভাল ও টেকসই।

‎বিশেষ অতিথি সাংবাদিক এম কামাল উদ্দিন বলেন, রাঙামাটিতে বেকারত্ব ও যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে হোমিওপ্যাথিক চিকিৎসাকে আরো বেশি ডেভেলপমেন্ট করতে হবে। রাঙামাটিতে একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপনে সরকারের সুসৃষ্টি আকর্ষণ করেন।হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা আরো একধাপ এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি।

‎বিশেষ অতিথি এ্যাডভোকেট মোঃ মাঈনুদ্দিন বলেন, আমি ও একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। বর্তমানে আইনজীবী পেশায় জড়িত আছি। হোমিওপ্যাথিক চিকিৎসক একটি সঠিক চিকিৎসা সেবা পদ্ধতি। আমি মনে করি হোমিওপ্যাথিক চিকিৎসাসেবায় নতুন নতুন ডাক্তার আসা উচিৎ। এই সেবা এখন একটি কার্যকরি চিকিৎসাসেবা হিসেবে রোগীরা বেঁচে নিচ্ছেন।

এসময় বক্তব্য রাখেন, ডাক্তার খলিল, ডাক্তার দেব দত্ত মুরসিতদি ও ডাক্তার মিত্রা চাকমাসহ আরো অনেকে। রাঙামাটি হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ পরিষদের আয়োজনে হ্যানিমেনের জন্মদিবসটি পালিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ হাদির স্মরণে দোয়া মাহফিল

পরের বউ নিয়ে উধাও ইউপি মেম্বার সন্তোষ চাকমা; পরোয়ানা পেয়ে খুঁজছে পুলিশ

বাঘাইহাট জোনের আয়োজনে দুর্গম সাজেক ইউনিয়নে সম্প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আগামী ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাইয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হবে

খাগড়াছড়িতে নির্মাণাধীন ছাদ ধ্বসে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি

বাঘাইছড়ির তরুণ অ্যাথলেট কাইফুজ আনামের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

ইএনও অফিসের দায়ের করা সাইবার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক সাইফুল

বর্ণিল আয়োজনে চন্দ্রঘোনা চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ৩ যুগপুর্তি উৎসব

নববর্ষের রংঙ লেগেছে পাহাড়ে, রাঙামাটিতে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা

কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার জট ; বন্ধ হয়েছে নৌ চলাচল

error: Content is protected !!
%d bloggers like this: