মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চোখের চিকিৎসা

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
এপ্রিল ২১, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দিনব্যাপী দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে সহস্রাধিক রোগী সেবা গ্রহণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও দীঘিনালা জোনের ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. শায়খউদ্দীন সাকলাইন রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেন। প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ সাউথ, রোটারি ক্লাবসহ বিভিন্ন সংগঠন এ উদ্যোগে সহযোগিতা করে। আগামী ১৬ মে ছানি আক্রান্ত প্রায় ২০০ রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ দুর্গম এলাকার মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে একরাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ

রাঙামাটি জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বন বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ 

মমতাজুল উলুম আলিম মাদ্রাসায় পরিক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাহাড়ে সাংবাদিকতায় ৫৫বর্ষে পদার্পণে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এ.কে.এম. মকছুদ আহমেদ

রাঙামাটিতে ৫৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে কোভিড-১৯ বিষয়ে ব্রাইট বাংলাদেশ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মানিকছড়িতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ 

চন্দনাইশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন

দীঘিনালা আবাসিক প্রকৌশলী নজরুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: