রবিবার , ২০ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে একরাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
এপ্রিল ২০, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের বলিপাড়া ও লামকুপাড়া এলাকায় এক রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই পরিবারের অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।

শনিবার রাত ২টার পরে রামগড় ইউনিয়নের বলিপাড়ায় ওমর ফারুকের বসতঘরে ও ভোর ৪ টার পরে লামকুপাড়া আবুল হোসেনের রান্না ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই ফারুকের বসতঘর সহ রান্নাঘর পুড়ে যায়। ঘরে থাকা চাল-ডাল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কোনোটিই বের করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

এদিকে, ভোরে লামকুপাড়া এলাকার আবুল হোসেন সওদাগরের রান্নাঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে স্থানিয়রা আগুন নিয়ন্ত্রণে আনায় বসতঘরটি রক্ষা পায়। তবে তার রান্নাঘরে আগুন লাগার কারণ জানা যায়নি।

রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশান্তর বিকাশ বড়ুয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের দূর্গম ভাঙামুড়ায় ৫ম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত 

লংগদুর ধর্ষক শিক্ষক আব্দুর রহিমকে স্কুল থেকে আজীবন বহিষ্কারের দাবীতে মানববন্ধন সমাবেশ

দীঘিনালায় জীপ ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষ আহত ২

মাটিরাঙ্গায় ৩ ইটভাটাকে জরিমানা

রাঙামাটিতে ৫৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাঘাইছড়ি কাউন্সিলরদের ভোট চাইলেন নিখিল

শান্তিচুক্তির অসমাপ্ত ধারাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব- প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

এবার রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে উচ্চ ফলনশীল জাত চিনাল-১ চাষে সফলতা

কাপ্তাইয়ে পাহাড় কেটে সেফটি ট্যাংকি নির্মাণ বন্ধ করল -ইউএনও

জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শোক দিবস পালন

error: Content is protected !!
%d bloggers like this: