শনিবার , ২ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চট্টগ্রামে তিন হাজার পিস ইয়াবাসহ ডিবি’র জালে মাদক ব্যবসায়ি আটক

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মে ২, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ

গোপন সংবাদের ভিত্তিতে অ়ভিযান পরিচালনা করে সিএমপির বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ উত্তর বাংলা বাজার শাহিন মেটাল ইন্ড্রাস্ট্রিজ নামক দোকান এর সামনে থেকে তিন হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করে পুলিশের একটি গোয়েন্দা সংস্থা চট্টগ্রাম ডিবি পুলিশ। শনিবার দুপুরে মোঃ আরিফুল ইসলাম (২৫) কে ইয়াবাসহ আটক করা হয়।

‎সূত্রে জানা যায়, চট্টগ্রাম ডিবি (উত্তর) বিভাগের টিম নং -৩ কর্তৃক বিশেষ অভিযানে ৩০০০ (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ ১(একজন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

‎সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমানের সার্বিক দিক- নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার মোস্তফা কামালের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক আনসারুল করিমসহ সঙ্গীয় এসআই/ইখতিয়ার উদ্দিন, এস আই শাহজাহান, এ এস আই ফারুক সহ অন্যান্য অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে তিন হাজার পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়িকে আটক করে।

‎ডিবি সূত্রে জানা যায়, আটককৃত আসামি চট্টগ্রাম জেলার আনোয়ার থানার ১১নং জুঁইদন্ডী ইউপি, ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হেফাজ উদ্দিনের ছেলে ‎মোঃ আরিফুল ইসলাম।

‎ডিবি’র জিজ্ঞাসাবাদে, আসামী জানায়, সে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সমূহ কক্সবাজার জেলার বিভিন্ন মাদক উৎস হতে কম দামে সংগ্রহ করিয়া বর্ণিত ঘটনাস্থলে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। আসামী আরো জানায়, যে সে আইন শৃঙ্খলাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ মাদক কারবার করিয়া আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিএমপির বায়েজিদ বোস্তামি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।‎

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষের উন্নয়ন ও কল্যাণে অবিরাম কাজ করছেন- মন্ত্রী বীর বাহাদুর

উপদেষ্টা সু-প্রদীপ চাকমার রাঙামাটি আগমনের প্রতিবাদে বিক্ষোভ

রাঙামাটি সদর উপজেলার টোল আদায় কেন্দ্রটি গোপনে টেন্ডার আহবানের অভিযোগ

কাপ্তাই ৪১ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

রাঙামাটির মানিকছড়িতে ১২২ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি টিপু শাহ

মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু অপারেশনে নতুন আলো পেলেন পাহাড়ের ৮৪ অসহায় মানুষ

বান্দরবানে ট্রাক খাদে পড়ে চালক নিহত

রুমায় শীতবস্ত্র ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

কাল শুরু হচ্ছে রাজবন বিহারে কঠিন চীবর দান; নিরাপত্তা জোরদার পুলিশের

error: Content is protected !!
%d bloggers like this: