শনিবার , ৯ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মে ৯, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ

রাঙামাটির সাজেক ইউনিয়নের দুর্গম শুকনো ছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ বলে জানা গেছে।

শনিবার ভোরে শুকনো ছড়া ১০ নম্বর পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আগে থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা হেগেরা চাকমাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। স্থানীয়দের দাবি, নিহত হেগেরা চাকমা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর সক্রিয় সদস্য ছিলেন।

তবে এ ঘটনায় সংগঠনটির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সাজেক থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।”

উল্লেখ্য, গত ৭ মে খাগড়াছড়ির পানছড়ি বাজার এলাকায় কথিত কালেক্টর ইমনকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের জন্য প্রসীতপন্থি ইউপিডিএফকে দায়ী করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ইমন হত্যার প্রতিশোধ হিসেবে প্রতিপক্ষ গ্রুপ এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অসহায় দুস্থদের মাঝে রাঙামাটি রিজিয়নের মানবিক সহায়তা

ঈদগাঁওয়ে অসহায় ছখিনা বেগমের চিকিৎসা ফান্ড হস্তান্তর

বাঘাইহাট এতিমখানায় সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্যদ্রব্য বিতরণ

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা

শিবচতুর্দশী মেলাকে ঘিরে কাপ্তাই সীতাঘাট মন্দিরে পূর্ণার্থীদের ভীড়

লংগদু মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে জিন তাড়ানোর নামে শারিরীক নির্যাতন ‎

বিলাইছড়িতে ধর্মীয় গুরুদের সঙ্গে মত বিনিময় করলেন ইউএনও হাসনাত জাহান

লংগদুতে চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

জুরাছড়িতে ম্যালেরিয়ার প্রকোপ, জুন১২৩, জুলাই ২৫৬ জন আক্রান্ত

error: Content is protected !!
%d bloggers like this: