মঙ্গলবার , ১২ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আর্ন্তজাতিক নার্স দিবসে চন্দ্রঘোনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ১২, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ

আর্ন্তজাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট এবং ক্লিনিক্যাল নার্সদের আয়োজনে মঙ্গলবার (১২ মে) বিকেলে  হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা। এসময় তিনি বলেন, একসময় নার্সিং পেশাকে মানুষজন অবহেলা করতো, কিন্তু এখন এই পেশাটা সম্মানের গৌরবের পেশা হয়ে দাঁড়িয়েছে। তাই নার্সরা ভালো ব্যবহারের মাধ্যমে রোগীদের মন জয় করতে হবে। একজন নার্স একজন রোগীকে নতুন করে জীবন দিয়ে থাকে।

খ্রীস্টিয়ান হাসপাতালের সিনিয়র নার্সিং সুপারভাইজার মিসেস নমিতা বিশ্বাস এর সভাপতিত্বে সিনিয়র নার্স রানা সরকার ও চিংথোয়াইমা খিয়াং এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ এর পালক প্রধান রেভারেন্ড রোনাল্ড দিলিপ সরকার, খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ লাল রুন মই এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

সবশেষে সন্ধ্যা ৭ টায় কেক কাটা এবং ছাত্র-ছাত্রী ও স্টাফ নার্সদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ভুয়া প্রকল্পে অর্থ আত্মসাতের মামলার আসামিরা অধরা

কাপ্তাই সীতা দেবী মন্দিরের নতুন কমিটি গঠন

সাদা মনের মানুষ তিলোকানন্দ ভান্তের মৃত্যুতে কেইউজে’র শোক

বান্দরবানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস পালন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহালছড়ির সনাতনী সমাজের প্রার্থনা

চকরিয়ার খুটাখালী সবুজপাহাড় নুরানী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চন্দনাইশে প্রবাসীর বাড়ী সংস্কারে বাঁধা, সন্ত্রাসী হামলাসহ চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

পদোন্নতি পরীক্ষায় দেশ সেরা রাঙামাটির এটিএসআই রাহাত

কর্ণফুলী পেপার মিল আবার ঘুরে দাঁড়াবে -শিল্পমন্ত্রী

রাঙামাটি সিভিল সার্জন অফিসে সাংবাদিকদের নিয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন 

error: Content is protected !!
%d bloggers like this: