বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে মধ্যরাতে সন্দেহভাজন দুই যুবক আটক

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
মে ১৪, ২০২৬ ১২:০৩ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় রাতের টহল অভিযানে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে সন্দেহজনকভাবে চলাফেরার সময় তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।আটককৃতরা হলেন— মডেল টাউন এলাকার মোঃ ওবায়দুল হক রবিউল ইসলাম (৩০) এবং মোঃ নবীর হোসেন (২০)।

পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় মডেল টাউন এলাকায় দায়িত্ব পালনকালে দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করে থানায় নেওয়া হয়।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান বলেন, “জনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং সন্দেহজনক চলাফেরার কারণে পুলিশ আইনের ৩৪ ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে নিয়মিত আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়।”

তিনি আরও জানান, আটককৃতদের কাছ থেকে কোনো ধরনের ইয়াবা, মাদকদ্রব্য বা অবৈধ সামগ্রী উদ্ধার হয়নি। তবে যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের প্রয়োজনেই তাদের আটক করা হয়েছে।

স্থানীয়দের দাবি, এলাকায় সম্প্রতি রাতের বেলা অপরিচিত ব্যক্তিদের চলাফেরা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ কারণে পুলিশের নিয়মিত টহল ও অভিযানকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই।

পুলিশ জানিয়েছে, বাঘাইছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষার্থীদের পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

কাপ্তাই নব নির্বাচিত চেয়ারম্যানকে লগগেইট জয়কালী মন্দিরে সংবর্ধনা

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে যা বললেন চট্টগ্রাম–১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী

কাপ্তাইয়ের ভাঙ্গামুড়া প্রাথমিক বিদ্যালয়, এক কক্ষেই চলে সব শ্রেণির পাঠদান 

‎মিক্সড মার্শাল আর্টে রাঙামাটির কমব্যাট জিমের দুই তারকার অভিষেক: সুদীপ্ত ও উৎস

সাজেকে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ইউপিডিএফ কর্মী গুলিবিদ্ধ

রাঙামাটিতে ৯ দিনব্যাপী ওয়ার্ডভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

‎রাঙামাটি জেনারেল হাসপাতালে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পানির পিউরিফায়ার হস্তান্তর

error: Content is protected !!
%d bloggers like this: