বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি।
আগস্ট ১৩, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও আমেনা মারজানের সভাপতিত্বে সভায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

সভায় সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণ ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়। চলতি বছর উপজেলায় ১ হাজার ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৫ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২ জন এবং গড় পাসের হার ২৪.৪৭ শতাংশ।

শিক্ষার্থীদের অনুপস্থিতি, মোবাইল ফোনে আসক্তি, অভিভাবকদের অসচেতনতা, দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও পড়াশোনায় অমনোযোগিতাকে ফলাফল খারাপের অন্যতম কারণ হিসেবে তুলে ধরেন শিক্ষকরা। পাশাপাশি শিক্ষকদের পারস্পরিক গ্রুপিং ও অন্তর্কোন্দল পরিহার করে বিদ্যালয়ে সৌহার্দ্যপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সভায় নিয়মিত ক্লাস টেস্ট, দুর্বল শিক্ষার্থীদের বিশেষ তদারকি, অতিরিক্ত ক্লাস, অভিভাবক সমাবেশ ও হোম ভিজিট, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষক সংকট নিরসনের ওপর গুরুত্ব দেওয়া হয়। দুর্গম এলাকার বিদ্যালয়ে আবাসিক ব্যবস্থা ও মিড-ডে মিল চালুর বিষয়েও সুপারিশ করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও আমেনা মারজান শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং বিদ্যালয়ে ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরিতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অবহেলিত নারী ও তরুণদের জন্য কাজ করতে চান ফারহানা আহমেদ পপি

খাগড়াছড়িতে চার সাংবাদিককে কল্যাণ ট্রাস্ট’র সাড়ে তিন লক্ষ টাকার চেক প্রদান

রুমায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ৫ হাজার টাকা জরিমানা

কাপ্তাই বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে হতাহতদের পরিবারকে বন বিভাগের আর্থিক সহায়তা প্রদান

কাপ্তাইয়ের স্কাউটার এম জাহাঙ্গীর আলম মেডেল অব মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত

বিলাইছড়িতে আশিকা কর্তৃক ইয়ুথদের প্রশিক্ষণ

বাঘাইছড়িতে মধ্যরাতে সন্দেহভাজন দুই যুবক আটক

তিলোকানন্দ ভান্তের প্রয়ানে চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠির শোকাঞ্জলি

error: Content is protected !!
%d bloggers like this: