সোমবার , ২৪ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মাদক মামলা জামিন-অযোগ্য ও সর্বোচ্চ মৃত্যুদন্ড পর্যায়ে আনার জন্য ব্যবস্হা করা হচ্ছে-দীপেন দেওয়ান এমপি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৪, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ

মাদকের ক্ষেত্রে জামিনযোগ্য অপরাধকে জাতীয় সংসদ জামিন-অযোগ্য ও সর্বোচ্চ মৃত্যুদন্ড পর্যায়ে আনার জন্য ব্যবস্হা করা হচ্ছে বলে জানিয়েছেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি মাদক মামলার আসামীদের জামিনের জন্য ব্যবস্হা না করতে আইনজীবীদের আহবান জানান।

আজ (সোমবার, ২৪ আগস্ট) দুপুরে রাঙামাটিতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি উত্তর সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশের কেউ মাদকবিরোধী কাজে গাফিলতি কিংবা সখ্যতা পাওয়া গেলে ব্যবস্হা নেয়ার হুশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন-মাদকের সাপ্লাইয়ের টোটাল চেইন আমরা কেটে দেবো। মাদক ব্যবসায়ীরা দৌঁড়ের ওপর থাকবে। মাদকসেবীদের জন্য লাল দালান রেডি আছে। মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। পুলিশের কেউ মাদকবিরোধী কাজে গাফিলতি কিংবা সখ্যতা পাওয়া গেলে ব্যবস্হা নেয়া হবে।

জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল একরামুল রাহাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, কমিউনিটি পুলিশিং এর রাঙামাটি সভাপতি মামুনুর রশীদ, শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন-শুধু অভিযান পরিচালনা করে মাদক নির্মূল সম্ভব নয়। এজন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। দেশের উন্নয়ন ও অগ্রগতি রক্ষায় মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে।

এরআগে দুপুরে শহরের তবলছড়ি মিনিস্ট্রিয়াল ক্লাব প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়ে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সমাবেশে মিলিত হয়। যেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সড়ক বদলে দিয়েছে পাহাড়ি জনপদের চিত্র

ওয়াগ্গা ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

ঢাকায় গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতাকে প্রত্যয়নপত্র দিলো রাঙামাটি জেলা জামায়াতের আমীর

খাগড়াছড়িতে স্বাধীনতা দিবসে বিএনপির স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত

কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত

রাউজান থেকে বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিকলীগ নেতা আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার

টানা ৩ দিনের ছুটিতে গ্রীষ্মের তাপদাহেও পর্যটকে মুখর পার্বত্য জেলা রাঙামাটি

ডিজিটাল নিরাপত্তা আইন: ২০ দিনের মধ্যে পুলিশের কাছে চাওয়া তথ্য দিতে নির্দেশ

এবারে একুশে পদক পাচ্ছেন রাঙামাটির কনক চাঁপা চাকমা

error: Content is protected !!
%d bloggers like this: