বুধবার , ২৬ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুনর্গঠন

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
আগস্ট ২৬, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় পুরোনো কমিটিতে বিলুপ্ত করে ১৭ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন করা হয়। নতুন কমিটিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি সমির মল্লিক’কে সভাপতি, দিদারুল আলম রাজু সাধারণ সম্পাদক হন।

সভায় বক্তারা বলেন, সভায় গণমাধ্যমকর্মীরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরে জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা সময়ের দাবি।

তারা এসময় আশা প্রকাশ করেন, পুনর্গঠিত নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি খাগড়াছড়ির মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে দেশবাসীর সামনে তুলে ধরবে।

সভায় সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের আগামী দিনের কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ কামনা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটি সরকারি গ্রন্থগারে বইপত্র সবই আছে নেই পাঠক

কাচালং সরকারী উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নানিয়ারচরে বিষ পানে যুবকের আত্মহত্যার চেষ্টা

বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক সেবা সপ্তাহ পালিত

রাইখালীর দূর্গম ভাল্লুকিয়ায়  / কাপ্তাই জোনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন-ঔষধ বিতরণ

চন্দ্রঘোনা কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের স্বাস্থ্যবিধি অবহিত করণ সভা

মহালছড়িতে ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটি বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলব্যাগ প্রদান দুদকের

আলীকদমকে ইয়াবাসহ দুই ভাই আটক

error: Content is protected !!
%d bloggers like this: