শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎জুরাছড়ির মৈদংয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, অংশ নিচ্ছে ১৯ দল

প্রতিবেদক
জুরাছড়ি প্রতিনিধি, রাঙামাটি
আগস্ট ২৮, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ

রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেস্টহাট আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার মো. নুরুল হুদা। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটায় অনুষ্ঠিত এ আয়োজনে জুরাছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি-এর পক্ষ থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় খেলোয়াড় ও উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে জুরাছড়ি জোন ও বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় জনগণের পাশে থাকবে বলে জানানো হয়।

‎অনুষ্ঠানে ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, ফকিরাছড়ির হেডম্যান সুজন চাকমা, কারবারি জস্রো চাকমা, ইউপি সদস্য অনিল চাকমা ও প্রবিনা চাকমা, ফকিরাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল কুমার চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎টুর্নামেন্টে মোট ১৯টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা দেখতে আনুমানিক ৮৫০ থেকে ৯০০ দর্শক ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে ফকিরাছড়ি স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে বস্তিপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জুরাছড়ি জোনের দক্ষ সেনাসদস্যরা রেফারি ও লাইন্সম্যানের দায়িত্ব পালন করেন। পাশাপাশি প্রয়োজনীয় টহল মোতায়েনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

‎আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বৈসাবি ও নববর্ষ ঘিরে মহালছড়িতে নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা

‎লংগদুতে তাঁতীদলের উদ্যোগে এমপি প্রার্থী দীপেন দেওয়ানে পক্ষে প্রচার প্রচারণা

ধানের শীষ পেলেই জয় নিশ্চিত নয়, তাই সতর্ক থাকতে হবে- দীপেন দেওয়ান

লংগদুতে খাদ্যবান্ধব চাল জব্দ: ৪২ বস্তা চাল ও ৩৯ কার্ড উদ্ধার

মহালছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপকরণ চারা বিতরণ

খাগড়াছড়িতে সেনা বহরে হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি

রাঙামাটি জেলায় ৪র্থ অর্থনৈতিক শুমারি শুরু

সাজেক-বাঘাইহাট সড়ক ডুবে তিনশত পর্যটক আটকা

বাঘাইছড়ি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে পশু চামড়া ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: