রবিবার , ৩০ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

এবার কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলা হয়েছে ১ ফুট

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ৩০, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ণ

কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া শুরু হয়। পরে রাত ১০টা ৩৫ মিনিটে গেটের ওপেনিং আরও ৬ ইঞ্চি বাড়িয়ে ১ ফুট করা হয়েছে। এতে বর্তমানে ১৬টি গেট দিয়ে প্রায় ১৮ হাজার কিউসেক পানি প্রতি সেকেন্ডে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান রাত ১১ টায়  বিষয়টি নিশ্চিত করেন।
কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামীকাল (রোববার) সকাল ১০টার দিকে স্পিলওয়ের ১৬টি গেটের ওপেনিং আরও ১ ফুট বাড়িয়ে ২ ফুট করা হতে পারে। ২ ফুট ওপেনিং করা হলে গেটগুলো দিয়ে প্রায় ৩৯ হাজার কিউসেক পানি প্রতি সেকেন্ডে নিষ্কাশিত হতে পারে।

এর আগে শনিবার দুপুরে কেন্দ্রের ব্যবস্থাপক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। সন্ধ্যার পর পানি ছাড়ার সময় হ্রদের পানির উচ্চতা বেড়ে প্রায় ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল হয়। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বাঁধের ওপর চাপ কমাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্পিলওয়ের ১৬টি গেট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এর আগে গত মাসেও কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে পানি ছাড়া হয়েছিল।
এদিকে বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। এর সঙ্গে স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে বর্তমানে আরও প্রায় ১৮ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। ফলে কর্ণফুলী নদীতে মোট পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

আগামীকাল গেটের ওপেনিং ২ ফুট করা হলে স্পিলওয়ের মাধ্যমে প্রায় ৩৯ হাজার কিউসেক পানি ছাড়ার সম্ভাবনা রয়েছে। এতে কর্ণফুলী নদীর পানি আরও বাড়তে পারে।
এ কারণে কাপ্তাই, রাঙামাটি ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী ও চলাচলকারীদের পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সড়ক আইন অমন্য করায় দীঘিনালায় জরিমানা 

সমতলের মত পাহাড়েও ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে-এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম

রিয়ালের অনুরোধ ফিরিয়ে দিল ব্রাজিল

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে রাইখালীতে বন বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জোয়ার ও প্রবল বর্ষনে ভাঙছে কক্সবাজারের কুতুবদিয়া

কাপ্তাইয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

রামগড় উপ‌জেলা নির্বাচ‌নে ১০ প্রার্থীর ম‌নোনয়ন জমা

বিএসপিআইএ একাডেমিক ভবন নির্মাণ করা হবে- দীপংকর তালুকদার

শান্তিচুক্তির পর থেকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়নে অসামান্য পরিবর্তন ঘটেছে -জাতিসংঘে পার্বত্য সচিব 

‎রাঙামাটি সনাকের নতুন সভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি গৈরিকা ও রনজিৎ

error: Content is protected !!
%d bloggers like this: