বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‘শারদীয় দুর্গা উৎসব’ জমে উঠেছে বাঘাইছড়ি পূজা মন্ডপগুলোতে

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, দীঘিনালা, খাগড়াছড়ি
অক্টোবর ১০, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ

‘রাঙামাটির বাছাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুইটি ও বঙ্গলতলী একটি পূজামন্ডপে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় মহোৎসব ‘শারদীয় দুর্গা উৎসব’ উদযাপিত হচ্ছে।

দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। পূজামন্ডপ স্থানগুলোতে বসেছে ছোট-ছোট মেলা।

এদিকে বৃহস্পতিবার বিকালে সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় দূর্গাপুজা মন্ডপগুলো পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও স্বেচ্ছাসেবকদের জন্য উপহার সামগ্রী  তুলে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ‘দূর্গাপূজার শুভেচ্ছা’ বিনিময় করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের ৬ইষ্ঠ বেঙ্গল এর অধিনায়ক লেঃ কর্নেল খাইরুল আমিন।

এসময় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে শারদীয় দূর্গাপূজা উৎসব। আজকের সপ্তমীতে পূজা মন্ডপে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পাহাড়ি ও বাঙালি একত্রিত হয়ে যেভাবে পূজা মন্ডপে এসেছেন তাতে বুঝা যায়। প্রত্যেকে যার যার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং এক ধর্ম অন্য ধর্মকে শ্রদ্বাকরে থাকেন। এরই মাধ্যমে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে বলে মনে করেন। তিনি আরো বলেন সবাই একত্রিত হয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পারলে সামাজিক অবক্ষয় হবেনা এবং ভবিষ্যতে এধরনের অনুষ্ঠানে সেনাবাহিনী বাঘাইহাট জোন সহায়তার হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপি সাজেক থানা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন, বাঘাইহাট কাঠ মালিক সমিতির সভাপতি  আনোয়ার, সাজেক থানা যুবদলের সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন। সাজেক থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম পলাশ। সাজেক ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মোঃ  ইউসুফ,সহ দূর্গাপুজা কমিটির সভাপতি  বাসুদে, নয়ন দে, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ্য।

সেনাবাহিনীর আর্থিক ও নিরাপত্তাজনিত সহায়তা পেয়ে শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটি এবং উপস্থিত ব্যক্তিবর্গ সন্তুষ্টি প্রকাশ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

কাপ্তাইয়ে শ্রমিক দলের আলোচনা সভা 

কাপ্তাইয়ে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের বর্ষপূর্তি ও ইউএনও’র বিদায় সংবর্ধনা 

খাগড়াছড়িতে পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রামগড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে বসতবাড়ীতে হামলাকারী ছাত্রলীগ নেতা গ্রেফতার

কাপ্তাইয়ে কেপিএম কয়লার ডিপু হরি মন্দিরে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

ফেসবুক ইনফ্লুয়েন্সার খাবার নিয়ে আড়াই হাজার বর্ন্যাতদের পাশে

রাঙামাটিতে ইমাম মুয়াজ্জিনদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল সমাবেশ

রাঙামাটি পৌরসভায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: