রবিবার , ৩০ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

৩ ফুট খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ৩০, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ

টানা দুই সপ্তাহের বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে করে প্রতি সেকেন্ড এ কাপ্তাই লেক হতে  ৫৮০০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে বলে জানান কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

রোববার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে স্পিলওয়ের ১৬টি গেটের ওপেনিং ২ ফুট করা হয়। এর আগে শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া শুরু হয়। পরে রাত ১০টা ৩৫ মিনিটে গেটের ওপেনিং আরও ৬ ইঞ্চি বাড়িয়ে ১ ফুট করা হলে পানি নিষ্কাশনের পরিমাণ বেড়ে প্রায় ১৮ হাজার কিউসেকে দাঁড়ায়। সবশেষ আজ সকাল  ১০ টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট    ৩ ফুট করে ছেড়ে দেওয়া  হয়েছে৷ এতে করে প্রতি সেকেন্ড এ কাপ্তাই লেক হতে  ৫৮০০০ কিউসেক পানি প্রতি সেকেন্ডে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৬ দশমিক ২ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট এমএসএল।

জানা গেছে, গত প্রায় দুই সপ্তাহ ধরে কাপ্তাই ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত হচ্ছে। উজান থেকে বৃষ্টির পানি হ্রদে প্রবেশ করায় গত কয়েকদিন ধরে কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বাড়ছে। ফলে হ্রদের পানি ধারণক্ষমতার কাছাকাছি চলে আসায় বাঁধের ওপর চাপ কমানো এবং অতিরিক্ত পানি নিরাপদে নিষ্কাশনের জন্য স্পিলওয়ের গেট খুলে দেওয়া হয়েছে।

এর আগে শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। সন্ধ্যার পর পানি ছাড়ার সময় তা বেড়ে প্রায় ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএলে পৌঁছে।
এদিকে বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। এর সঙ্গে স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে আরও প্রায় ৩৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। ফলে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পানি ছাড়ার কারণে কাপ্তাই, রাঙামাটি ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানির উচ্চতা বাড়তে পারে। এ অবস্থায় নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা ও চলাচলকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে নদীর পানি পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ি ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

কাপ্তাই থানা পুলিশ এর ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কাউখালীতে এডিপি প্রকল্পের সামগ্রী বিতরণ 

কাপ্তাইয়ে শ্যামলী বিজনেস ক্লাস হন্দাই এসি বাসের উদ্বোধন

অপারেশন ডেভিলহান্টে রাঙামাটিতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা জোবায়েদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

প্রযুক্তির ছোঁয়ায় পার্বত্য শিক্ষার্থীদের স্মার্ট করে গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বারোপ উপদেষ্টা সুপ্রদীপ চাকমার 

কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

চাঁদাবাজির অভিযোগ তোলা বিএনপি নেতা সেই ইসমাইলকে বহিষ্কারের দাবিতে কাউখালীতে বিক্ষোভ

দীঘিনালায় সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা

error: Content is protected !!
%d bloggers like this: