মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাউখালীতে উন্নয়নকাজে বাধা, চাঁদার দাবিতে হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নকাজে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় কাজ বন্ধ, শ্রমিকদের ওপর হামলা এবং হত্যার হুমকির অভিযোগ এনে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সংশ্লিষ্ট সাপ্লায়ার এম.এস প্রতিষ্ঠানের সদস্যরা। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি উন্নয়নকাজ জিম্মি করার চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কতে দোষীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাঙামাটি শহরের বনরূপায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলমপতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাপ্লায়ার প্রতিনিধি মো. ইসমাইল হোসেন। তিনি অভিযোগ করেন, কাউখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নকাজে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং শ্রমিকদের ভয়ভীতি দেখানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, উপজেলা বিএনপির সভাপতি পরিচয়দানকারী জাহাঙ্গীর তাকে হত্যার হুমকি দেন এবং চাঁদা ছাড়া কাউখালীতে কোনো উন্নয়নকাজ চলবে না বলে জানান। একই সঙ্গে উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম, কলমপতি ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিমের নেতৃত্বে হামলা চালিয়ে শ্রমিকদের মারধরের অভিযোগও তোলেন তিনি। এতে কয়েকজন আহত হন, যার মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলন থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা, আহতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নয়নকাজ নির্বিঘ্নে সম্পন্নে প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানানো হয়।

তবে সব ধরণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযোগে নাম আসা বিএনপির নেতারা। উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম বলেন, এটি একটা মিথ্যে ঘটনা কন্টেক্টারের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি। আমি তাকে চিনি না, তিনিও আমাকে চিনে না। এলাকার পোলাপান বিভিন্ন অসৎ কাজে জড়িত থেকে বিভিন্ন প্রপাগাণ্ডা চালাচ্ছে। আমি কলেজের পাশেও যাইনি। এরা আগে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলো।

হামলার বিষয়ে বলেন-গতকাল আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর জনসংযোগ আওয়ামী লীগের নেতাকর্মী ও হাইব্রিডদের নিয়ে তারা হামলা করেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত– লে. কর্নেল জাহিদুল ইসলাম

ঢাকায় সংখ্যালঘু জাতিসত্তার উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পার্বত্য উপদেষ্টাকে অপসারণে এক সপ্তাহের আল্টিমেটাম

ইসলামিক ফাউন্ডেশনের এবাদত খানায় উপহার বিতরণ হাবিব আজম’র

কোটা সংস্কারের দাবিতে কাপ্তাই বিএসপিআই এ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিদিষ্ট সময়ের আগে কেপিএম হতে ইসিতে গেল ৯১৪ মেট্রিকটন কাগজ

বাঘাইছড়ি থানার বিশেষ অভিযানে ৯৮ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

রামগড়ের ২১ বছরের পলাতক ৬ মামলার আসামী ডন ইয়াছিন গ্রেফতার

দ্বিতীয় দিনে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুলিশ সদস্য আহত, আটক ৪

মহালছড়িতে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্য সেমিনার

error: Content is protected !!
%d bloggers like this: