মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সদর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কাপ্তাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ।

সভাপতির বক্তব্যে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, “বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণের আস্থা অর্জনে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ বলেন, “বিএনপি জনগণের দল। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা তৈরি হয়েছে, তা এগিয়ে নিতে দলের  চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশীদার হয়ে দলের কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সদস্য আব্দুল খালেক, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি জাফর আহমেদ স্বপন, সহসভাপতি হারুনুর রশিদ রতন, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্যসচিব ইব্রাহিম হাবিব মিলু, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রফিকুল ইসলাম, কৃষক দলের সভাপতি নুরুল হক বাঁচা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মাসুদ, তাঁতি দলের সভাপতি মো. আফছার, সাধারণ সম্পাদক মো. তরিক উল্লাহ, মহিলা দলের সভাপতি পারুল আক্তার, ওলামা দলের সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোরশেদ আলম ও ছাত্রদলের আহ্বায়ক সেকেন্দার আলী রাসেল প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রুমায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে বিলের পানি থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

রাঙামাটি জেলা জজ আদালতে বিচারপ্রার্থী-বিশ্রামাগার ন্যায়কুঞ্জ’র ভিত্তি প্রস্তর স্হাপন 

দীর্ঘ ৭ বছর পর বান্দরবান ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

বৃক্ষ নিধন না করে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে – কুজেন্দ্র লাল

রাঙ্গামাটির নানিয়ারচরে ৬ দোকান চুরি; আটক ১

হিলফুল ফুজুল সংগঠনকে আলমিরা ও বই উপহার দিলেন হাবীব আজম

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটিতে বিদায়ী জেলা প্রশাসক মিজানুর রহমান

বিজু-সাংগ্রাই-বৈষু-বিহু উপলক্ষে রাঙামাটি সেনা রিজিয়নের বিশেষ আর্থিক সহায়তা প্রদান 

মহালছড়ি উপজেলা বিএনপির মাইসছড়ি পূজা মন্ডপ পরিদর্শন

error: Content is protected !!
%d bloggers like this: