রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
সেপ্টেম্বর ৬, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের নির্দেশনায় ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চন্দনাইশ উপজেলার বাংলাবাজারে এক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

চন্দনাইশ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে ​সভাপতিত্ব করেন: বরমা ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মুরিদুল আলম বাবুল। ​সঞ্চালনায় ছিলেন: চন্দনাইশ উপজেলা জাতীয়তাবাদী জাসাস দলের আহ্বায়ক মোহাম্মদ তামিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ। বরমা ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো. লোকমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আহমদ উল হক, ৪ নম্বর বরকল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, বরকল ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আবুল হাসান, মো. তহিদুল আলম চৌধুরী, নুরুল হাকিম, বরমা ইউনিয়ন বিএনপি নেতা আজম খান, মোহাম্মদ আব্দুল মাজেদ ও মো. রুবেল। বরকল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জয়নাল আবেদীন, বরকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল আজিজ, এবং সাবেক সদস্য সচিব আমানুল্লাহ। বরকল ইউনিয়ন যুবদল নেতা মো. ফারুক এবং ছাত্রদল নেতা ইমন, জামশেদ, হৃদয় ও রবিউল।

​আলোচনা সভা শেষে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

“সমন্বিত উদ্যোগে গড়বো নিরাপদ সমাজ”– রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ উন্নয়নের মহাসমুদ্র পাড়ি দিচ্ছে-কুজেন্দ্র লাল ত্রিপুরা

রাজস্থলী ও বাঙ্গালহালিয়া সরকারি কলেজে এইচএসসি ফলাফলে চরম বিপর্যয়

জাতীয় সংসদ নির্বাচনে কেপিএম হতে ১১.১১ কোটি টাকার কাগজ নিচ্ছে নির্বাচন কমিশন

নানিয়ারচরে এবার এইসএসসি পরীক্ষার্থি ২১৫ জন

কাপ্তাইয়ে হস্তশিল্প তৈরির কর্মশালা শুরু

বিলাইছড়িতে জেলা পরিষদের শীত বস্ত্র বিতরণ 

জুরাছড়িতে সন্ত্রাসীদের আস্তানায় সেনাবাহিনীর অভিযান; গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধার

কাপ্তাইয়ে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

দীঘিনালায় তিন মুসুল্লির জন্য মসজিদ নির্মাণ নিয়ে এলাকাবাসীর মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: