সোমবার , ১৩ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসি’ উৎসব উদযাপিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১৩, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য অঞ্চলের বসববাসরত নেপালের বংশদ্ভুত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি গুর্খা সম্প্রদায়ের দেওয়ালী পুজা (কালি পূজা) উপলক্ষ্যে ২দিন ব্যাপী ঐতিহবাহী ‘ভৈল-ঢেওসী’ উৎসব বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।

দেওয়ালী পুজা (কালিপূজা)কে সামনে রেখে গেল রবিবার ও সোমবার দুইদিন ব্যাপী নেপালের বংশদ্ভুত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি গুর্খা সম্প্রদায় সুদীর্ঘকাল থেকে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এই উৎসব পালন করে আসছে। উৎসবের প্রথম দিনকে ‘ভৈল’ ও দ্বিতীয় দিনকে বলা হয় ‘ঢেওসি’। নেপালের বংশদ্ভুত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি গুর্খা সম্প্রদায়ের আবাল, বৃদ্ধা, বণিতারা সবাই এই উৎসবে মেতে উঠে দুইদিন আনন্দে উদ্বেল হয়ে পড়ে।

এই দুইদিন গুর্খা সম্প্রদায়ের আবাল বৃদ্ধা বণিতা সবাই কয়েকটি দলে বিভক্ত হয়ে সন্ধ্যার পর পাড়ায় পাড়ায় মানুষের বাসা-বাড়িতে গিয়ে বাঁশের লাঠি হাতে মাটিতে ঠুকিয়ে সুরের তালে তালে কবিতার ছন্দে গান গেয়ে শুভেচ্ছা উপহার চাউল, টাকা, তরিতরকারী, বিশেষ পানীয় (পাহাড়ী মদ), সংগ্রহ করে থাকে। এই সময় নাচ-গানসহ ঘরে ঘরে মোমবাতির আলো জ্বালিয়ে ও রাতভর আনন্দে মেতে থাকে।

এই সমস্ত জিনিস সংগ্রহ করে পরবর্তীতে সবাই মিলে বনভোজনের আয়োজন করে থাকে। দ্বিতীয় দিনে ভাই টিকা দেয়া হয়। দধিতে চাউল মিশিয়ে ভাই বোন একে অপরকে তাজ পাড়িয়ে দেয়ার মধ্যদিয়ে শেষ হয় দুদিন ব্যাপী ঐতিহবাহী ‘ভৈল-ঢেওসী’ উৎসব।

রাঙামাটি শহরের জেলা বোডস্থ কন্ট্রেটর পাড়া, মাঝেরবস্তি, আসামবস্তি ও গর্জনতলীসহ অন্যান্য পাড়া মহল্লায় নেপালের বংশদ্ভুত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি গুর্খা সম্প্রদায়ের মানুষ ‘ভৈল-ঢেওসি’ উৎসবে মেতে উঠতে দেখা যায়।

আর দেওয়ালী পূজা (কালি পূজা)’কে সামনে রেখে রাঙামাটি জেলায় বসবাসকারী নেপালের বংশোদ্ভুত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি গুর্খা সম্প্রদায়ের মানুষরা সুদীর্ঘকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এই ‘ভৈল-ঢেউসি’ উৎসব পালন করে আসছেন।

উল্লেখ্য, বাংলাদেশ গেজেটের এস, আর ও, নং-৭৮-আইন-২০১৯, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০(২০১০ সনের ২৩ নং আইন) এর ধারা ১৯ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার উক্ত আইনের তফসিলের পরিবর্তে নিম্মরূপ নতুন তফসিল প্রতিস্থাপন করে তফসিল ধারা ২(১) ও ধারা ১৯ দ্রষ্টব্যের ক্রমিক নং ৩০ এ গুর্খা সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে রাংখ্যং শাখা বন বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

আয়ের উৎস ছাড়াই কোটি টাকার মালিক, অবশেষে দুদকের মামলা

রাজস্থলীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস খাদে পড়ে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

জনগণের ভোটে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব- ভিপি বাহাদুর

গণ-অভ্যুত্থানে রামগড়ের শহীদ মজিদের বাড়িতে খাগড়াছড়ির নবাগত ডিসি

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

পার্বত্য চট্টগ্রামে শিক্ষার ক্রাইসিস দূর করা হবে- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

দীর্ঘ অপেক্ষার পর খুললো রাঙামাটিতে পর্যটনের দুয়ার

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কাপ্তাইয়ে নানা কর্মসূচী পালিত

error: Content is protected !!
%d bloggers like this: