বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় অনুষ্ঠিত 

প্রতিবেদক
জসিম উদ্দিন, কাউখালী থেকে ফিরে।
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ

কাউখালী উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের মাঝে সঠিক মূল্যে মানসম্মত কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক সভা আজ দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা রাশেল সরকার উপজেলার সার্বিক কৃষি পরিস্থিতি এবং সার ও বীজের মজুদ পরিস্থিতি তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো অবস্থাতেই যেন কৃষকরা সার ও বীজ নিয়ে হয়রানির শিকার না হন, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি বা কৃত্রিম সংকট তৈরীর চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ডিলার বা বিক্রেতার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপজেলার অনুমোদিত সার ও বীজ ডিলারদের বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি করা, স্টক রেজিস্টার হালনাগাদ রাখা এবং কৃষকদের মাঝে রশিদ প্রদানের মাধ্যমে সার বিক্রির বিষয়টি নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সভায় কাউখালী থানার অফিসার ইনচাজ এনামুল হক চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা সাহাব উদ্দিন হোসাইন,মৎস্য কর্মকর্তা আরিফুল হকসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, ও ডিলাররা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: