শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম চন্দনাইশে লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল জুবিলীর উদ্যোগে ও লায়ন নজরুল ইসলাম তালুকদার এর ব্যস্থাপনায় ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত কাঞ্চনাবাদ ইউনিয়নের রহত আলী তালুকদার বাড়ী জামে মসজিদের মাঠে এই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়। এছাড়া চোখে ছানি পড়া প্রায় শতাধিক রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চক্ষু চিকিৎসক দল।

ছানি পড়া রোগীদের আগামী ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে চোখের ছানি অপারেশন করে লেন্স প্রতিস্থাপন করা হবে। রোগীদের আসা যাওয়াসহ যাবতীয় খরচ আয়োজকরা বহন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল জুবিলীর প্রেসিডেন্ট লায়ন আবদুল্লাহ আল মামুন এমজেএফ, লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫বি’র সাবেক গভর্নর লায়ন কহিনুর কামাল এমজেএফ, লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল, লায়ন শারমিন সুলতানা মৌ, লায়ন মোহাম্মদ কাউসার, লায়ন রফিকুল ইসলাম, চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থাপক ও চাঁন মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম তালুকদার, শহিদুল ইসলাম মেম্বার, আবদুল আলিম মেম্বার প্রমূখ।

এব্যাপারে চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থাপক লায়ন নজরুল ইসলাম তালুকদার বলেন, গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের যেসব মানুষ অর্থের অভাবে বা সচেতনতার অভাবে চোখের উন্নত চিকিৎসা করাতে পারেন না, তাদের দোরগোড়ায় সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত চক্ষু সেবা, ওষুধ এবং চশমা পৌঁছে দেওয়াই এই ক্যাম্পের মূল লক্ষ্য। ছানি রোগীদের পুনর্বাসন: ক্যাম্পে আসা ছানি পড়া রোগীদের চিহ্নিত করে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক পদ্ধতিতে লেন্স প্রতিস্থাপনসহ অপারেশনের দায়িত্ব নেওয়া হয়। রোগীদের হাসপাতালে যাতায়াত এবং অপারেশনের পরবর্তী তদারকিও আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ

কাপ্তাইয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় নবীন প্রবীনদের মেল বন্ধন

ভোক্তা অধিকার দিবস পালন নানিয়ারচরে

দীঘিনালায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন

লংগদুতে খেলার মাঠ রক্ষার দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন

প্রতিবন্ধী সেলিমের প্রতি চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান মিলনের অনন্য উপহার

সনাকের সাথে রাঙামাটি হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময়        

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ-সমাবেশ

বাঘাইছড়িতে বজ্রপাতে বৃদ্ধ আহত, ঘর পুড়ে ছাই 

রাঙামাটি জেলা পরিষদের নতুন বাজেটে পর্যটন খাতে ১ শতাংশ বরাদ্দের সান্ত্বনা !

error: Content is protected !!
%d bloggers like this: