মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) ইউনিটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় এলপিসি ইউনিটের প্রধান কার্যালয়ে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উৎপাদন কর্মকর্তা আব্দুল হান্নারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ও করাতকল ইউনিটের সহ-মহাব্যবস্থাপক তীর্থজিৎ রায়।

অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন কাপ্তাই এলপিসি জামে মসজিদের ইমাম মুফতি আনোয়ার হোসেন সাইফী।

এ সময় আরও বক্তব্য দেন এলপিসি ইউনিটের সহ-ব্যবস্থাপক (হিসাব) বিলাশ কুমার বিশ্বাস, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আল আমিন ও সাধারণ সম্পাদক মো. শাহিন।

আলোচনা সভায় সহ-মহাব্যবস্থাপক তীর্থজিৎ রায় বলেন, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে কারখানার উৎপাদন বাড়াতে হবে। দেশের সেবায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি এলপিসি ইউনিটের সার্বিক উন্নতি ও কল্যাণের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এলপিসি ইউনিটের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের শান্তি, সমৃদ্ধি এবং সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ছবি ও ক্যাপশন: কাপ্তাই বিএফআইডিসি এলপিসি ইউনিটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: