শুক্রবার , ২ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রতিবেদক
মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি।
অক্টোবর ২, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ

‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নবআলো চাকমা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ির সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেনসহ সংশ্লিষ্টরা।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, নতুন নতুন উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। কৃষি, শিক্ষা, শিল্প ও সেবা খাতসহ প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তিনির্ভরতা ও দক্ষতা বাড়ানো গেলে উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

তারা আরও বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য শুধু আধুনিক প্রযুক্তি ব্যবহার করলেই হবে না—প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দক্ষতা ও প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দিতে হবে। উদ্ভাবনী চিন্তা ও কর্মদক্ষতার সমন্বয়ের মাধ্যমে দেশের সামগ্রিক উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উন্নত করা সম্ভব।

আলোচনা সভায় জাতীয় উৎপাদনশীলতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

কাউখালীতে ইউপিডিএফের আস্থানায় বিপুল পরিমান গোলাবারুদসহ সরঞ্জামাদি উদ্ধার

রাঙামাটিতে ইসলামি ব্যাংকের তারুণ্যের উৎসব উদযাপন

১০০ জন দরিদ্রদের মাঝে কাপ্তাই ব্যাটালিয়নের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

রাজস্থলীতে হাতির শাবক উদ্ধার

খাগড়াছড়ির নিজ গ্রামে সংবর্ধিত হলেন সুপ্রদীপ চাকমা

স্কুল নেই কলাবুনিয়ায়; দূর গ্রামে যেতে হয় পড়তে 

পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

কাপ্তাইয়ে বাড়ছে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব

গুইমারায় সেনা অভিযানে ৫০ লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

error: Content is protected !!
%d bloggers like this: