বুধবার , ৭ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কুকিমারা একাদশকে জার্সি ও ফুটবল উপহার দিলেন সমাজসেবক অজিত কুমার তনচংগ্যা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৭, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুকিমারা একাদশ ফুটবল দলের খেলোয়াড়দের মাঝে জার্সি ও ফুটবল উপহার দেওয়া হয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় কুকিমারা ফুটবল মাঠে এসব ক্রীড়া সামগ্রী উপহার দেন বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি ও ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি, সমাজসেবক অজিত কুমার তনচংগ্যা।

এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কুকিমারা একাদশের একটি প্রতিনিধি দল অজিত কুমার তনচংগ্যার বাড়িতে গিয়ে দলের জন্য জার্সি ও ফুটবল উপহারের অনুরোধ জানান। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পরদিন তিনি এসব ক্রীড়া সামগ্রী প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সঞ্জয় তনচংগ্যা, কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল তনচংগ্যা এবং ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাইউ মারমা।

অজিত কুমার তনচংগ্যা দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। গরিব ও অসহায় মানুষের সহযোগিতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং রাস্তা-ঘাট সংস্কার ও মেরামতে সহযোগিতা করে আসছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: