রাঙামাটির কাপ্তাইয়ে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. জনি (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাপ্তাই থানা পুলিশের সদস্যরা।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম ২ নম্বর গেটের সামনে ডুলুছড়ি নৌঘাটে যাওয়ার পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার এসআই সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জনিকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. জনি রাইখালী ইউনিয়নের ডুলুছড়ি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত আবুল কাশেম এবং মায়ের নাম রওশনারা বেগম। পুলিশ জানিয়েছে, জনির বিরুদ্ধে এর আগে ১০টি মাদক মামলা রয়েছে। পুলিশ জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


















