শুক্রবার , ৯ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্য বাছাই

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৯, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে রাঙামাটি জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্টের নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীনের আয়োজনে এ বাছাই কার্যক্রম পরিচালিত হয়। এতে দায়িত্ব পালনের জন্য দূরদূরান্ত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য ও সদস্যারা উপস্থিত হন।

বাছাই কার্যক্রমে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। তিনি বলেন, একসময় আনসার-ভিডিপি সদস্যদের ছোট করে দেখা হতো। দায়িত্ব পালনের মাধ্যমে নিজেদের দক্ষতা, প্রশিক্ষণ ও পেশাদারত্বের প্রমাণ দিতে হবে। দায়িত্ব পালনের সময় প্রত্যেকের আচরণ এমন হতে হবে, যাতে কেউ কোনো ধরনের ত্রুটি খুঁজে না পান।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে নির্দেশনা দেন। তিনি বলেন, রেজিস্টারে দায়িত্ব বণ্টন অনুযায়ী শিফটভিত্তিক দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বে থাকাকালে মোবাইল ফোন ব্যবহার, টিকটক করা কিংবা ফেসবুকে কোনো কিছু শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি নিজ উদ্যোগে খাবারের ব্যবস্থা রাখা এবং পুলিশসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার নির্দেশনা দেন তিনি।

এ সময় রাজস্থলী উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সাইফুন নাহার, কাপ্তাইয়ের উপজেলা প্রশিক্ষক ফাতেমা খাতুন ও রানা ভট্টাচার্য এবং আনসার কমান্ডার, দলপতি ও দলনেত্রীরা উপস্থিত ছিলেন।

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উদ্‌যাপনের লক্ষ্যে নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এ বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় প্রবাসী দিবসে সিআইপি সম্মাননা পেলেন শফিকুল ইসলাম রাহী

নানিয়ারচরে ২ দিন ব্যাপি পুষ্টি পরোক্ষ কর্মসূচি বিষয়ক সতেজকরণ প্রশিক্ষণ

খাগড়াছড়িতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী কর্মশালা আয়োজন

জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় অনুষ্ঠিত

রাঙামাটিতে নবযোগদানকৃত ডাক্তারদের জেলা পরিষদের সংবর্ধনা

কাপ্তাইয়ে সুশাসন প্রতিষ্ঠা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রাঙামাটিতে ক্ষুদ্র ঋণদাতা এনজিও প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা

লংগদুতে সেনা অভিযানে  গাঁজাসহ ব্যবসায়ী আটক

লংগদুতে সেনা অভিযানে গাঁজাসহ ব্যবসায়ী আটক

বাঘাইছড়ি থানার বিশেষ অভিযানে ৯৮ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

অনন্ত কুমার ত্রিপুরার মা বামরুঙ ত্রিপুরা আর নেই; বিভিন্ন মহলের শোক

error: Content is protected !!
%d bloggers like this: