শনিবার , ১০ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১০, ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ

বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদের হলরুম কিন্নরীতে কাপ্তাই ও রাজস্থলী উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্যের প্রতিনিধি দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, কাপ্তাই  উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, রাজস্থলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা লিসা চাকমা এবং কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার মোট ৩০ জন সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারী অংশ নিচ্ছেন। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তাঁদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মিছিল সমাবেশ

মহান বিজয় দিবস উপলক্ষে লেমুছড়ি শান্তিপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

রাঙামাটিতে ১০ লাখ জাল টাকাসহ ২জন আটক

লক্ষ্মীছড়িতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

ঢাকাস্থ ইউরোপিয়ান ইউনিয়ন দূতাবাসের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পার্বত্য প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ

অবৈধ অস্ত্র উদ্ধার না হলে শান্তি ফিরবে না-দীপঙ্কর তালুকদার

সম্পাদকের শুভেচ্ছা / অনলাইন নিউজ পোর্টাল ‘পাহাড়ের খবর ডটকম’এর শুভযাত্রা

লংগদুর সোনালী ব্যাংকের প্রায় তিশ কোটি টাকা ভুয়া ঋণের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

মহালছড়িতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১

error: Content is protected !!
%d bloggers like this: