মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে অসহায় ৬ পরিবারের পাশে ইউএনও অভি দাশ

প্রতিবেদক
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি, রাঙামাটি
অক্টোবর ১৩, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের ধুপপানি ঝর্ণার পাশে বসবাসকারী ছয়টি অসহায় পরিবারকে ঢেউটিন ও অর্থসহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটির ২৯৯ নং আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়।

ইউএনও অভি দাশ জানান, ধুপপানি ঝর্ণার পাশে বসবাসকারী কয়েকটি পরিবার অত্যন্ত দরিদ্র। ধুপপানি শিশু কানন বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি পরিবারগুলোর অসহায়ত্ব ও দুরবস্থার কথা জানতে পারেন। পরে তাঁদের বসতবাড়ির অবস্থা দেখে সহায়তা প্রদানের উদ্যোগ নেন।

সহায়তার আওতায় প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন এবং ঘর নির্মাণের মজুরি বাবদ চেকের মাধ্যমে তিন হাজার টাকা করে দেওয়া হয়।

সহায়তাপ্রাপ্ত পরিবারগুলো হলো—প্রণয় কুমার তঞ্চঙ্গ্যা, যত্নবাবু তঞ্চঙ্গ্যা, গোলক কুমার তঞ্চঙ্গ্যা, শান্তিপ্রিয় তঞ্চঙ্গ্যা, রাজয় কান্তি তঞ্চঙ্গ্যা ও দেবী তঞ্চঙ্গ্যা।

দুর্গম এলাকার অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে ইউএনওর এ মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তিতে কাউখালীতে আলোচনা সভা

‎রাঙামাটির পর্যটন উন্নয়নে টোয়ারের সঙ্গে কাজ করতে চায় জেলা পরিষদ ‎

মহালছড়ির ঐতিহ্যবাহী দক্ষিণা কালী মন্দিরের ভক্তদের সাথে মিলনমেলায় ইউএনও

১৪ আগষ্ট রামগড় স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার শুরু হচ্ছে

রান্নাঘরের চুলার আগুনে পুড়েছে বসতঘর

লংগদু উপজেলা সাহিত্য পরিষদের আনুষ্ঠানিক পথ চলা শুরু 

১লা বৈশাখ রঙিন করতে মানিকছড়িতে আলপনা আঁকছেন শিল্পীরা

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে পলাতক আসামী আটক

কক্সবাজারে নবনিযুক্ত অফিসার ইনচার্জবৃন্দের সাথে মতবিনিময় সভা

মঙ্গলবার পাহাড়ের প্রথম রামগড়ে ইমিগ্রেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!
%d bloggers like this: