শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিরাপত্তায় থাকবে বিজিবির দুই প্লাটুন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১৬, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে দায়িত্বপূর্ণ এলাকার সাতটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস।

শুক্রবার (১৬ অক্টোবর) তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্যের উজ্জ্বল প্রতিফলন। সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

তিনি জানান, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার সাতটি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা নিয়োজিত থাকবেন। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় দুই প্লাটুন বিজিবি সদস্য দিন-রাত টহল কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়ন সদরে আরও দুই প্লাটুন সদস্যকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করা কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়। এ জন্য জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, গোয়েন্দা সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদসহ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত উদ্যোগ, জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

এ সময় তিনি গুজবে কান না দেওয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কোনো ঘটনা নজরে এলে দ্রুত বিজিবি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।

পরিশেষে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে তিনি সবার জীবন আনন্দ, শান্তি ও সম্প্রীতিতে পরিপূর্ণ হোক—এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ি বাজার বৌদ্ধ বিহারের শিশু সদন থেকে পালানো ৪ কিশোর উদ্ধার

মানবিক সহায়তায় বাঁচতে চায় মোস্তফা দম্পতি

বিলাইছড়িতে হিলফ্লাওয়ার কর্তৃক পুষ্টি মেলা অনুষ্ঠিত

বর্ণিল সাজে সজ্জিত দীঘিনালার রাজপথ, কাল বিএনপি’র সম্প্রীতি সমাবেশ

আওয়ামীলীগ রাজপথে থাকবে; এপথ কাউকে ইজারা দেয়া হয়নি- হাছান মাহমুদ

জুরাছড়িতে নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

বন্যায় কবলিত অঞ্চলে ত্রান সহায়তা দিয়েছে ৭ বিজিবি

মহালছড়ির একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত রাকিবুলকে সম্মাননা দিল ওয়াদুদ ফাউন্ডেশন

৭২ এর মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান করতে চাই- নাহিদ ইসলাম

নানা আয়োজনে কাপ্তাইয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: