সার্বজনীন শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম চন্দনাইশের বরমা ধামাইরহাটে অবস্থিত শ্রী শ্রী সার্বজনীন হরি মন্দির প্রাঙ্গণে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে চন্দনাইশ উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি শ্রী উৎপল রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার, পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা শ্রী বলরাম চক্রবর্তী এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য অ্যাডভোকেট অঞ্জন প্রসাদ।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অলক কুমার দে ও কৃষ্ণ চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মাবুদ মাহবু, চন্দনাইশ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক, চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আজম খান, চন্দনাইশ পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, কামাল উদ্দিন তালুকদার, জসীম উদ্দীন, অমিতাব চৌধুরী টিটু, মাস্টার রতন চক্রবর্তী, গৌরাঙ্গ চক্রবর্তী, তপন চক্রবর্তী, রূপক ঘোষ, পণ্ডিত প্রবাল চক্রবর্তী, পারিজাত চৌধুরী, সরস সেন গুপ্ত, বাবু দাশ বাবলু, সুশান্ত চক্রবর্তী, অজিত ব্যানার্জী, অসীম চক্রবর্তী, বাবলা ধর, পলাশ দেব, সোনা দেব, রানা প্রসাদ, বিপ্লব দেব, মিঠন শীল, সুজন দাশ, তপু বিশ্বাস, ডাক্তার মোজাম্মেল, আব্দুল মজিদ, বাহাদুর, আব্দুল আলম, ওমর ফারুক ও সামসু আলম প্রমুখ।
বক্তারা বলেন, সামাজিক দায়িত্ববোধ ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই এই আয়োজন। বক্তারা শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।


















