মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে সমাবেশ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
অক্টোবর ১৫, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ

পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। মঙ্গলবার সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কোয়ারে এক সমাবেশে এই দাবি জানানো হয়।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও তাদের ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অমর চাকমা।

সমাবেশে ইউপিডিএফ-এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি লবিয়ত চাকমা ও সাধারণ সম্পাদক কলিন চাকমা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বৈষম্য বিরোধী অন্তবর্তী সরকার গঠিত হয়েছে। আমরা আশা করছি এই সরকার পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়ন করবে। এই চুক্তি বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে চুক্তি বিরোধীরা। তিনি চুক্তি বিরোধীদের কঠোর হুশিয়ার করে দিয়ে বলেন, চুক্তি বাস্তবায়নে বাধা দিলে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

উল্লেখ্য; পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পার্বত্য চুক্তি বিরোধীতা করে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ইউপিডিএফ ভেঙ্গে গঠিত হয় ইউপিডিএফ (গণতান্ত্রিক)। নব গঠিত এই সংগঠনটি শুরু থেকে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

‎বাঘাইহাট জোনের উদ্যোগে মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপন: পর্যটক ও জনমনে স্বস্তি

বোধিপুর বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

রাঙামাটির সব উপজেলায় শিক্ষক ও চিকিৎসক সংকট- রাঙামাটি জেলা প্রশাসক

নির্বাচিত হলে বৈষম্য দূর করে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করব-দীপেন দেওয়ান

চকরিয়ায় যাত্রীবাহি বাস ও জীপের মুখোমুখি সংঘর্ষ: নিহত-১, চালকসহ আহত-২

প্রতারণার ফাঁদ সোহেল রানার / কাপ্তাইয়ে গুপ্তধনের লোভ দেখিয়ে ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

সড়ক দুর্ঘটনায় রামগড় পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়রের মৃত্যু

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা

পাহাড়ের শীতগ্রস্ত মানুষের পাশে বিজিবি’র ভালোবাসার উষ্ণতা

error: Content is protected !!
%d bloggers like this: