বৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি জেলার  শ্রেষ্ঠ এসআই নির্বাচিত  কাপ্তাই থানার মো: ইমাম উদ্দীন

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৭, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ

রাঙামাটি জেলার  শ্রেষ্ঠ থানা উপ পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন   মোঃ ইমাম উদ্দীন। তিনি কাপ্তাই থানায় এসআই হিসাবে কর্মরত আছেন।

গত ৩১  জুলাই ভোর ৪ টা ৩০ মিনিটে  কাপ্তাই উপজেলা সদরে কাপ্তাই সড়কের  মৎস্য চেক পোস্টের সামনে   ১ টি ট্রাকে করে   পাচারকালে  তিনি এবং সঙ্গীয় পুলিশ ফোর্স  ১হাজার  ৫শত ৫৮ লিটার দেশীয় তৈরী  চোলাইমদ উদ্ধার করে, সেই সাথে ২ জনকে আটক এবং পিক আপটি জব্দ করে।

তাঁর এই  কাজের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার (১৭ আগস্ট)  রাঙামাটি জেলা  পুলিশ  সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ সভায় তাঁকে জেলার মধ্যে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয় এবং  নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

এসময় রাঙামাটি জেলা  পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম(বার) তাঁর হাতে এই অর্থ তুলে দেন এবং তাঁর কাজের প্রশংসা করেন।

পুরস্কার প্রদানকালে  অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)  মারুফ আহমেদ সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: