বুধবার , ৪ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি ও ডেঙ্গু প্রতিরোধে নারী সমাবেশ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ৪, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বিষয়ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) GPMS কর্মপরিকল্পনার আওতায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতিসহ ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচির অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীকে সচেতন ও অবহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. এনামুল হক হাজারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় বর্তমানে তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। এ ক্ষেত্রে সবাইকে সঠিক তথ্য দিয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য সমাজের প্রত্যেককে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে নারী অংশগ্রহণকারীদের সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি, জনসচেতনতামূলক কার্যক্রম ও ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে অবহিত করা হয়। বিষয়ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ও রাজস্থলীতে ইসলামিক ফাউণ্ডেশনের যাকাত বিতরণ 

বিমান বিধ্বস্তের ঘটনায় রাঙামাটি জেলা প্রশাসনের শোক ও বিশেষ দোয়া

মহালছড়িতে সেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর সহযোগীতায় দৃষ্টিশক্তি ফিরে পেলো প্রতিবন্ধি- খুশিতে আত্মহারা হালিম

সাবেক অধ্যক্ষ ফেরদৌসি পারভিন: খাগড়াছড়ির শত নারীর প্রেরণা

তৃতীয় দফায় সাজেকে তিন দিন পর্যটন ভ্রমণে নিরুৎসাহিত

কাপ্তাইয়ে খামার হতে ৭টি কালিম পাখি উদ্ধার করল বন বিভাগ  

রাবিপ্রবিতে চাঁদার দাবিতে সশস্ত্র সন্ত্রাসীদের হানা

চতুর্থ দফায় বাঘাইছড়িতে ফের বন্যার আশংকা

দীঘিনালায় বন্যার্ত সাড়ে ৪ হাজার পরিবার পাবে ত্রাণ

error: Content is protected !!
%d bloggers like this: