শুক্রবার , ৬ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশ সদরে মেসার্স মক্কা ফার্মেসির শুভ উদ্বোধন

গ্রাহকদের জন্য মানসম্মত ওষুধ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চন্দনাইশ পৌর সদরে শুভ উদ্বোধন করা হয়েছে মেসার্স মক্কা ফার্মেসি। গত ৬ই নভেম্বর (শুক্রবার) বিকালে পবিত্র খতমে কুরআন ও মিলাম-কিয়ামের মধ্যদিয়ে চন্দনাইশ পৌরসভাস্থ ফুলকলির পাশে মো.মোছাদ্দেক ও মোশাররফ হোসেনের মালিকানাধীন এই ফার্মেসি উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইখতিয়ার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন,চন্দনাইশ পৌরসভার বিএনপির যুগ্ম আহবায়ক প্রার্থী আবু বক্কর ছিদ্দিক,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম আলদ্বীন,পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম।

এসময় ফার্মেসির মালিকরা বলেন, গ্রাহকদের সুলভ মূল্যে মানসম্মত এবং ভেজালমুক্ত ওষুধ সরবরাহ করার প্রত্যয় নিয়ে মেসার্স মক্কা ফার্মেসি উদ্বোধন করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো গ্রাহকদের নিরাপদ, মানসম্মত ওষুধ সুলভ মূল্যে সরবরাহ করা। আমরা প্রতিযোগিতামূলক বাজারে আমাদের স্বতন্ত্রতা তৈরি করেছি মানসম্মত ওষুধ সরবরাহ, গ্রাহকভিত্তিক সেবা এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। আমাদের লক্ষ্য গ্রাহকের বিশ্বাস অর্জন করা এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা।

তারা আরো বলেন গ্রাহকদের জন্য প্রিমিয়াম মানের ওষুধ,অভিজ্ঞ ফার্মাসিস্টদের পরামর্শ, দ্রুত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: