শুক্রবার , ৬ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মিরসরাই সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ১৮ গরু জব্দ করেছে বিজিবি রামগড় জোন

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
নভেম্বর ৬, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছোট ফরিংগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৮টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৪০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ ছোট ফরিংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ছোট ফরিংগা বিওপি থেকে আনুমানিক তিন কিলোমিটার পশ্চিম-উত্তর দিকে সীমান্তের মেইন পিলার ২২০৩/২ আরবি থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমতলী নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৮টি গরু দেখতে পেয়ে সেগুলো আটক করেন বিজিবি সদস্যরা।

আটক করা গরুগুলোর মোট আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১২ লাখ ৪০ হাজার টাকা। সীমান্ত এলাকায় অবৈধভাবে গবাদিপশু পারাপার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: