ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে দলটির বিভিন্নস্তরের হাজারো নেতাকর্মীর ঢল নামে। পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৮ নভেম্বর) বিকেল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড় উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর যৌথ উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয়ে রামগড় বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি মো: বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাফায়েত মোর্শেদ ভূইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত উল্যাহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়াস এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সাফায়েত মোর্শেদ ভূইয়া বক্তব্য রাখেন।
৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলীয় শৃংখলার সাথে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


















