মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলো পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
নভেম্বর ১০, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ

সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা (এমএন লারমা)-র ৪৩তম মৃত্যুবার্ষিকীতে র‍্যালী ও স্মরণ সভা করেছে করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা)।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে চেঙ্গি স্কয়ারে প্রভাতফেরী শেষে ফুলেল শ্রদ্ধা জানায় সংগঠনটি। এ সময় সহযোগি সংগঠনগুলো একে একে এই নেতার প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে খাগড়াছড়ি জেলাসদরের তেঁতুলতলা নিজস্ব কার্যালয়ে স্মরণসভা আয়োজন করেন। এতে শোক প্রস্তাব পাঠ,১ মিনিট নীরবতা পালনসহ প্রয়াত নেতাকে স্মরণ করেন নেতাকর্মীরা।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংশুমান চাকমা, সহ-সাধারণ সম্পাদক সুর্দশন চাকমা, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, নারীনেত্রী রত্না তঞ্চগ্যা, উপজাতিয় ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সভাপতি রবি শংকর তালুকদার এবং খাগড়াছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর অতিশ চাকমা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত ছিলেন বলে মন্তব্য করে বক্তারা বলেন, জুম্ম জাতিকে অনিশ্চিত জীবনের পথ থেকে একটি শান্তির জীবনের পথে ধাবিত করতে মানবেন্দ্র নারায়ণ লারমা মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত কাজ করে গেছেন।

তিনি পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তি,শিক্ষা,স্বাস্থ্যসহ স্বাধীন ভাবে বাঁচার অধিকারসহ শান্তির জন্য সক্রিয় ছিলেন। সে সময় তিনি জুম্ম জাতির অস্তিত্ব রক্ষায় আত্মনিয়ন্ত্রণাধীকার এর জন্য লড়াই করেছেন এবং পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে গেছেন।

এসময় আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান এর সাবেক এপিএস বিশ্বজিৎ চাকমা গুলু, আদিবাসী ফোরামের খাগড়াছড়ি সভাপতি নব কুমার চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ’র কেন্দ্রীয় সভাপতি সুনেন্টু চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রতিভাস চাকমাসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৩ সালের ১০ নভেম্বর তিনি স্বজাতীয় ষড়যন্ত্রকারী ঘাতকের বুলেটের নির্মম আঘাতে হত্যার শিকার হন মানবেন্দ্র নারায়ণ লারমা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশ বরকলে নির্বাচনী অফিস উদ্বোধন করেন ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন আহমেদ

সাজেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১০ দিনে ৪ জনের মৃত্যু 

পাহাড়ের একটি পরিবারও অন্ধকারে থাকবে না- দীপংকর 

সনাতন ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে সাজেকে অবরোধ কর্মসূচি স্থগিত

কাপ্তাইয়ে ইউনিসেফের অবিভাবক কর্মশালা

কাপ্তাই রেশমবাগান পুলিশ চেক পোস্টে যোগদান করেছেন ট্রাফিক বিভাগের সদস্যরা

খাগড়াছড়িতে ডেভিল হান্টে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি গ্রেপ্তার

চলমান প্রক্রিয়ায় গঠন হবে তিন পার্বত্য জেলা পরিষদ-পার্বত্যমন্ত্রী

কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চমবার চাকা প্রতীকের জয়:  ১০১ ভোট পেয়ে শ্রমিক-কর্মচারী পরিষদ বিজয়ী

দীঘিনালায় তিন মুসুল্লির জন্য মসজিদ নির্মাণ নিয়ে এলাকাবাসীর মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: