শুক্রবার , ১১ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পাহাড়ের একটি পরিবারও অন্ধকারে থাকবে না- দীপংকর 

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মার্চ ১১, ২০২২ ২:২২ অপরাহ্ণ

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি

খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি  ও রাঙামাটির সংসদীয় আসনের সদস্য দীপংকর তালুকদার বলেছেন ‘পার্বত্য চট্টগ্রামের একটি পরিবারও অন্ধকারে থাকবে না‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ প্রতিশ্রুতির পাহাড়ের মানুষ সুফল পেতে শুরু করেছে

শুক্রবার দুপুরে  বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত সাতটি গ্রামের বিভিন্ন জনগোষ্ঠীর প্রায় এক হাজার পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন দীপংকর তালুকদার। সাতটি গ্রাম হল তালুগদার পাড়া, জীবতলী, শিলোমুড়া, রাবার বাগান, মধ্যম বাঘাইছড়ি ও পৌরসভার একটি অংশ।

দীপকংর আরো বলেন,

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার, পাহাড়ের প্রতিটি গ্রামের একটি পরিবারও অন্ধকারে থাকবে না সেই লক্ষ নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। তাই প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে নতুন সংযোগ স্থাপিত হচ্ছে। যেখানে খুঁটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না সেখানে বিনামূল্যে সোলার প্যানেলের মাধ্যমে আলোকিত করতেও উদ্যোগ নিয়েছে সরকার।

এ সময়  জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী -১ সাইফুর রহমান, বাঘাইছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রোকৌশলী সুগত চাকমা, বিদ্যুৎ বিতরণ বিভাগের ঠিকাদার দানবীর চাকমাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

প্রকল্পটি তিন পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বাস্তবায়ন প্রকল্পের আওতায় রাঙামাটির বিদ্যুৎ বিভাগ বাস্তবায়ন করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালা জোনের অর্থ সহায়তা 

পার্বত্য চুক্তির ২৫তম বর্ষপূর্তিতে রাঙামাটি রিজিয়নের শান্তি র‌্যালী ও মানবিক সহযোগিতা প্রদান

রাজস্থলীতে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস পালিত

খাগড়াছড়িতে লীন প্রকল্পের কার্যক্রম সমাপ্তকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

কাপ্তাই বিএসপিআই এ যৌন হয়রানির অভিযোগে  অভিযুক্ত শিক্ষক এবং অধ্যক্ষ এর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঈদগাঁওয়ে আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ঘর নির্মাণ

মানিকছড়িতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

জুরাছড়িতে নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

পাহাড়ে জলপাই চাষে চাষীদের আগ্রহ বাড়ছে অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনায়

কক্সবাজারের চৌফলদণ্ডীতে পারিবারিক দ্বন্ধে যুবক খুন

error: Content is protected !!
%d bloggers like this: