শুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তফাজ্জল হাসান 

রাঙামাটির বিলাইছড়ি থানা পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ তফাজ্জল হাসান হিরুসহ পাঁচজন বিচারিক ম্যাজিস্ট্রেট। এ সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিচারিক ম্যাজিস্ট্রেটরা রাঙামাটি থেকে স্পিডবোটযোগে বিলাইছড়ি থানায় পৌঁছান। এ সময় বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গণি তাঁদের স্বাগত জানান। পরে তাঁরা থানায় আয়োজিত সন্ধ্যাকালীন  নৈশভোজে অংশগ্রহণ করেন।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় তাঁরা পুনরায় বিলাইছড়ি থানায় উপস্থিত হন। সময় থানা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরিদর্শনকালে তাঁরা থানার বিভিন্ন কার্যক্রম ও রেজিস্টার পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারে স্বাক্ষর করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: