বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা 

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
নভেম্বর ২৬, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, চন্দনাইশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফরিন ফারজানা পিংকি, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতকে আরও সমৃদ্ধ করতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের সম্প্রসারণ, রোগ প্রতিরোধ, খামার ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সক্ষমতা বাড়াতে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার করার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, পরিকল্পিত ও বাণিজ্যিক খামার গড়ে তোলার মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ ক্ষেত্রে খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রাণিসম্পদ খাতে অবদান রাখা সফল খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কৃষি ব্যবসায় উদ্যোক্তা বাড়াতে নানিয়ারচরে কর্মশালা

বাঘাইছড়িতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কাপ্তাইয়ে এইচএসসি ইংরেজী ২য় পত্র পরীক্ষায় অনুপস্থিত ১৫ জন শিক্ষার্থী

সংঘারাম বিহারে মাঘী পুর্ণিমা পালন

যথাযোগ্য মর্যাদায় নানিয়ারচরে ৭ই মার্চ পালন

বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক সেবা সপ্তাহ পালিত

পুজা উপলক্ষে কাপ্তাই থানায় কর্মরত সনাতনী সম্প্রদায়ের পুলিশ সদস্যদের ওসির উপহার বিনিময়

খাগড়াছড়ি জেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান: অতীত আর ভবিষ্যত না মিলুক– প্রদীপ চৌধুরী

দীঘিনালায় ৪ পর্যটক অপহরণে গ্রেফতার ২

বিলাইছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাজী কালীশাহ্ (রঃ) ওরশ মাহফিল উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: