রবিবার , ৩ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জাতীয় কুংফু প্রতিযোগীতায় ২ গোল্ডসহ ৫ টি পদক পেল রাঙামাটির সন্তানেরা

প্রতিবেদক
হিমেল চাকমা, রাঙামাটি
এপ্রিল ৩, ২০২২ ২:১৭ অপরাহ্ণ

জাতীয় থাইসি ও কুংফু প্রতিযোগীতায় রাঙামাটি জেলার সন্তানেরা দুইটি গোল্ডসহ ৫টি পদক পেয়েছে। গত ২৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত কক্সবাজারে অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় এসব পদক অর্জন করে তারা।

কক্সবাজার লাইব্রেরী মাঠে বিজয়ীদের মাঝে পদক ও সার্টিফিকেট তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল 

রবিবার সকালে রাঙামাটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাঙামাটি ড্রাগন মার্শাল আট সেন্টারের সাধারণ সম্পাদক কংফু কোচ মোঃ আব্দুল মান্নান রানা।

সংবাদ সম্মেলনে আব্দুল মান্নান রানা বলেন, রাঙামাটি ড্রাগন মার্শাল আর্ট থেকে এ প্রতিযোগীতায় রাঙামাটি থেকে মোট ৭ জন অংশ গ্রহণ করে।

প্রতিযোগীতায় ছিল ট্রেডিশনাল কংফু (জীবজন্তু স্টাইলে মারামারি), সানদা (সরাসরি মারামারি)। এ দুই ইভেন্টে গোল্ড মেডেল অর্জন করেন রাঙামাটি শহরের গোধুলী আমানত বাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী তাসমিম তাব্বাসুম নিশাত।

ছেলেদের সানদা (সরাসরি) ৮০ কেজি ক্যাটাগরিতে রোপ্য পদক অর্জন করেন রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র  রোদ্র দত্ত, সানদা (সরাসরি) ৫৫কেজি ক্যাটাগরিতে রোপ্য পদক অর্জন করেন রাঙামাটি সরকারি কলেজের ছাত্র তারেক হাসান জিসান এবং ব্রোঞ্জ পদক অর্জন করেন শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আব্দুর রহমান।

সংবাদ সম্মেলনে আব্দুল মান্নান রানা বলেন,  এ অর্জনের পেছনে ছেলে মেয়েদের প্রচেষ্টা মূখ্য ছিল। তাদের স্থানীয় প্রশাসন থেকে কোন সহযোগীতা করা হয়নি। মার্শাল আট উন্নয়নে স্থানীয় প্রশাসন, ক্রীড়া সংস্থা, জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ড পৃষ্ঠপোষকতা করলে এ অঞ্চলের ছেলে মেয়েরা আরো ভাল করতে পারবে।

তিনি আরো বলেন, মানুষ সুস্থ থাকার জন্য প্রতিদিন হাঁটে। থাইসি কুংফুর মাধ্যমে মানুষ এ হাঁটার কাজটি করা যায়। চীন জাপানের মানুষেরা এ কুংফু চর্চা বেশী করে। ফলে তারা বৃদ্ধ বয়সেও  গুঁজো হয়ে হাঁটে না। কিন্তু আমাদের দেশের মানুষ এ চর্চা করে না বলে বৃদ্ধ হলে গুঁজো হয়ে হাঁটে। দেশের মানুষের কথা বিবেচনা করে চলতি রোজার পরে রাঙামাটিতে থাইসি কুংফু প্রশিক্ষণের আয়োজন করা হবে। এখানে সব বয়সের মানুষ ভর্তি হতে পারবেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড় স্থলবন্দর প্রকল্প: ভূমি অধিগ্রহণমূল্য কম নির্ধারণে এলাকায় অসন্তোষ

রামগড়ে ১৪ দিনপর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

ঈদগাঁওয়ে আগুন পুড়ে ছাই হলো গাড়িসহ ২টি দোকান, ক্ষয়ক্ষতি প্রায় ৭ লক্ষাধিক টাকা

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসকের যোগদান

বিলাইছড়িতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত 

বরকল প্রেসক্লাব কর্তৃক ধর্ষণের মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

দেশের সার্বভৌমত্ব ধ্বংসের চক্রান্ত করছে বিএনপি – কুজেন্দ্র লাল ত্রিপুরা

তফসিল ঘোষণার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি : সিইসি

“পদ্মা সেতু” উদ্বোধনে খাগড়াছড়িতে উচ্ছ্বাস; মসজিদ-মন্দিরে প্রার্থনা খাবার বিতরণ

ঈদগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে গ্রেফতার-২

error: Content is protected !!
%d bloggers like this: