শুক্রবার , ২৯ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেক ভ্রমণে যাচ্ছেন রাষ্ট্রপতি, উন্মুক্ত থাকবে সব কটেজ, নিরাপত্তা থাকবে কড়াকড়ি

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
এপ্রিল ২৯, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ

 

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দেশের অন্যতম পর্যটন স্পট সাজেক ভ্যালি তিনদিনের অবকাশে যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। তাঁর নিরাপত্তায় ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত সব রিসোর্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট মালিক সমিতি। ১৫ মে থেকে যথারীতি সব কটেজ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সমিতির ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেখানে লেখা হয়, ‘এতদ্বারা সব রিসোর্ট মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ সাজেক সফর উপলক্ষে আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত সাজেকের সব রিসোর্ট বন্ধ থাকবে। সফরের গুরুত্ব এবং ভাবগাম্ভীর্য বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রদানের নির্দেশক্রমে অনুরোধ করা হল।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, সাজেক আগমনে রাষ্ট্রপতির নিরাপত্তা নিয়ে যাতে কোনো সমস্যা দেখা না দেয় সে জন্য প্রশাসনের অনুরোধের আমরা পাঁচদিন সব কটেজ বন্ধ রাখছি। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সাজেকে জেলা প্রশাসকসহ জোন কমান্ডারের সমন্বয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তবে রাঙামাটি জেলা প্রশাসক মো: মিজানুর রহমান জানিয়েছেন. মহামান্য রাষ্ট্রপতির সাজেক সফরকে ঘিরে কোন রিসোর্ট, হোটেল মোটেল বন্ধ থাকবে না, বিষয়টি না বোঝে ভুল ছড়ানো হচ্ছে। মহামান্য রাষ্ট্রপতি সাজেক সফরকালে তার সফর সঙ্গীদের জন্য কিছু রিসোর্ট রাখার জন্য সমিতিকে বলা হয়েছে, বাকি রিসোর্টগুলো খোলা থাকবে। তবে রাষ্ট্রপতির সফরের কারণে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি থাকবে। এতে করে পর্যটকদের ভ্রমনে কিছুটা নিরাপত্তার বেষ্টুনিতে হয়তো পড়তে পারে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জনগণের ঐক্যবদ্ধ সমর্থনই ধানের শীষের বিজয়ের পথ সুগম করবে- লুৎফুর রহমান কাজল

যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুরাছড়ি উপজেলা সদর বাজারে আগুন

যেন এক পরিপূর্ণ খামার বাড়ি বাঘাইছড়ির ইওএনও’র বাংলো

খাগড়াছড়িতে সাত দিনব্যাপী উচ্চতর মণিপুরী নৃত্য প্রশিক্ষণ শুরু

ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রোস্তম আলী অপহৃত

বুধবার যষ্ঠী: কাপ্তাই উপজেলায় এই বছর ৮টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে

সাজেকে শুকনোছড়া প্রাথমিক বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

খাগড়াছড়িতে মাসব্যাপি ঈদ আনন্দ ও বৈশাখী মেলা শুরু

পবিত্র রমজান মাস উপলক্ষে কাপ্তাইয়ে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু 

error: Content is protected !!
%d bloggers like this: