বুধবার , ২৯ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিদ্যুৎস্পৃষ্টে জাতীয় মহিলা ফুটবলার ঋতুপর্নার ভাইয়ের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
জুন ২৯, ২০২২ ১০:২৪ অপরাহ্ণ

জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্না চাকমার ভাই পার্বন চাকমা বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। বুধবার দুপুর ১২ টার দিকে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি গ্রামের ঋতুদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঋতুর দুলাভাই সোনামনি চাকমা (৪০) বলেন, বুধবার সকালে কলেজ থেকে এসে বাড়িতে গোসল করতে পানির মোটর চালু করতে যায়। এ সময় মোটর চালু হচ্ছে না দেখে সুইচ খুলতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়ে। এরপর রাঙামাটি হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার পার্বনকে মৃত বলে দেয়।

ঋতুপর্না চাকমা বলেন, দুই ভাইবোনে একসাথে ভোটার হব কথা ছিল। এজন্য আমি বুধবার (২৯ জুন) বাড়িতে আসি। এসে এ দুর্ঘটনা ঘটল। পার্বন কাপ্তাই কর্নফুলী সরকারী কলেজে ১ম বর্ষে ছাত্র ছিলেন।

৬ বোন ১ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল পার্বন। পার্বনের বড় ঋতুপর্না চাকমা।

রাঙামাটি কোতয়ালী থানার ওসি কবির হোসেন ও কাউখালী থানার ওসি শহীদুল্লাহ জানান আইনী প্রক্রিয়া শেষে পার্বনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঋতুপর্নরা যখন ছোট ছিলেন তখন ঋতুর বাবা মারা যান। মা বোজপুদি চাকমা ঋতুদের বড় করেন।

এদিকে ছেলের মৃত্যু হয়েছে এখনো বিশ্বাস করতে পারছে না ঋতুপর্নার মা বোজপুদি চাকমা। হাসপাতাল প্রাঙ্গনে বার বার মুর্ছা যাচ্ছেন ঋতুপর্নার মা।

এদিকে ঋতুপুর্না ভাইয়ের মৃত্যুর খবরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে দাহ ক্রিয়ার জন্য আর্থিক সহযোগীতা দেয় জেলা প্রশাসক মিজানুর রহমান। জেলা প্রশাসকের পক্ষ হয়ে হাসপাতালে গিয়ে এ সহযোগীতা ঋতুপর্নার হাতে তুলে দেন জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) হাসান মোহাম্মদ শোয়াইব।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বহুল প্রতিক্ষীত কক্সবাজারে “তরুণ লেখক প্রকল্পের” উদ্বোধন

কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

কাপ্তাইয়ে দুই পূজামণ্ডপ পরিদর্শন করলেন রাঙামাটির পুলিশ সুপার আব্দুর রকিব 

বিলাইছড়িতে ৭০ বছর বৃদ্ধার পাশে আপন বলতে কেউ নেই

রাঙামাটিতে মহান স্বাধীনতা দিবসে পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি

বিলাইছড়িতে ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জাতীয় নাগরিক পার্টি

বাঘাইছড়ির বাজার দর ঠিক রাখতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট

রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

বার্মাছড়িতে ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী

বিলাইছড়ি বিএনপি’র এ্যাড. দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণার লক্ষে উঠান বৈঠক

error: Content is protected !!
%d bloggers like this: