রবিবার , ৩ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে নিজ বাড়ি থেকে পাড়া কেন্দ্র শিক্ষিকার লাশ উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ৩, ২০২২ ৫:৩৯ অপরাহ্ণ

রাঙামাটি জেলার লংগদু উপজেলার আটারকছা ইউনিয়নে পাহাড়ি অধ্যুষিত এলাকা দক্ষিণ উল্টাছড়ি গ্রামের নিজ বাড়ি থেকে একজন এনজিও কমীর গলাকাটা লাশ উদ্বার করেছে পুলিশ।
নিহত এনজিও কর্মীর নাম ফেন্সী চাকমা (৪০)। সে ইউনিসেফের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালিত পাড়া কেন্দ্রের শিক্ষক। রবিবার সকালে নিজ বাড়ি থেকে লংগদু থানার পুলিশ ফেন্সী চাকমা লাশ উদ্বার করে।

আটারকছড়া ইউনিয়নের চেয়ারম্যান অজয়মিত্র চাকমা বলেন, ছেলেমেয়েরা পড়ার জন্য রবিবার সকালে পাড়া কেন্দ্রে গেলে তাদের শিক্ষক ফেন্সী চাকমার মরদেহ দেখতে পেয়ে এলাকায় খবর দেয়। পরে পুলিশ ফেন্সীর লাশ উদ্ধার করে।

লংগদু থানার ওসি আরিফুল আমিন জানান, ঘরের ভিতর থেকে ফেন্সীর লাশ উদ্ধার করা হয়েছে। ফেন্সীর গলা, মুখ, মাথাসহ শরীরে বিভিন্ন অংশে জখম করা হয়েছে। লাশ থেকে গন্ড বের হচ্ছে। ফেন্সী বৃহস্পতিবারও তার স্বজনদের সাথে যোগাযোগ করেছিল। শনিবার সকালে পাড়া কেন্দ্রের শিশুরা পড়তে যায়। তখন ঘর বন্ধ পেয়ে ফিরে আসে। রবিবারও পড়তে যায় শিশুরা। ডাকাডাকির পরও ম্যাডাম ঘর থেকে বের না হওয়ায় তারা ঘরের ভিতর ম্যাডামের মরদেহ দেখতে পায়।
ওসি বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। হত্যাকান্ডটি গত শুক্রবার রাতে কোন এক সময় ঘটেছে বলে আমরা ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় এখনো মামলা হয়নি জানায় ওসি।

স্থানীয় সূত্র জানিয়েছে নিহত ফেন্সীর বাড়ি রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙায়। তার বিয়ে হয় বরকল উপজেলার সুবংল ইউনিয়নের হাজাছড়া গ্রামের ডালিম চাকমার সাথে। বিয়ের পর ফেন্সী ও ডালিম লংগদুর দক্ষিণ উল্টাছড়ির ফেন্সীর দুলাভাইয়ের এলাকায় বাড়ি করে বসবাস করে। প্রায় ১০ বছর আগে ডালিম ও ফেন্সীর বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর ডালিম চাকমা আরেকটি বিবাহ করে। বর্তমানে তাদের সাথে কোন যোগাযোগ নেই। একা একটি ঘরে বসবাস করে আসছিল ফেন্সী। তার কোন ছেলে মেয়ে ছিল না।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছিলেন প্রয়াত প্রদানেন্দু বিকাশ চাকমা

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসব উদযাপন

রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান

পার্বত্যাঞ্চলে সেরা কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজ

রামগড়ে ইয়াবাসহ ৫ যুবক আটক

কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে শত শত পর্যটকের আগমন

নবী মুহাম্মদ (সঃ)কে কটুক্তির প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ

কক্সবাজার কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সম্পদ ও স্থাপনা দখলে

ইয়ুথ জার্নালিস্টস্ ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: