বুধবার , ৬ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে নিয়োগে বৈষম্য দূর করার দাবীতে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
জুলাই ৬, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ

 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অধীনে সকল সরকারী-বেসরকারী নিয়োগে বৈষম্য দূর করার দাবীতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বুধবার (৬ জুলাই) সকালে শহরের স্থানীয় একটি হোটেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন এসময় লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো: মজিবর রহমান।

এসময় তিনি বলেন, সব ধরনের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সত্তে¡ও পাহাড়ে বাঙ্গালী সম্প্রদায়ের ছেলেমেয়েরা বিভিন্ন সরকারী-বেসরকারী চাকুরী ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যার ফলে বর্তমানে হতাশায় নিমজ্জিত হয়ে পার্বত্য বাঙ্গালী ছেলেমেয়েরা বেকার অবস্থায় মানবেতর জীবন-যাপন করছে। বৈষম্যের শিকার অনগ্রসর ও পিছিয়ে পড়া পাহাড়ি-বাঙ্গালী ছেলে-মেয়েদের বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের পথ সুগম করার জন্য আনুপাতিকহারে সম্প্রদায় ভিত্তিক সকল ক্ষেত্রে সমবন্টন করে নিয়োগদানের জন্য দাবী জানান।

সংবাদ সম্মেলন এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন সম্পাদক এম রুহুল আমিন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সহ সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, পৌর শাখার সভাপতি শামসুল হক সামু,সাধারণ সম্পাদক এরশাদ চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানের থানচিতে ম্যালেরিয়ায় আক্রান্ত শিশুর মৃত্যু

ঈদগাঁওয়ে বাস-নোহা-কার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫

বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতায় রুমা জোন বিজয়ী

মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শাওনের নেতৃত্বে শোভাযাত্রা

চন্দনাইশে রাস্তা সংস্কারের অভাবে চলাচলে ১০ হাজার মানুষের দুর্ভোগ

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে কাপ্তাইয়ে কর্মশালা

বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

‎রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন

মন্ত্রী বীর বাহাদুরের সাথে সাক্ষাৎ করলেন কাপ্তাইয়ের বীর কুমার

গানে গানে সচেতনতায় কাপ্তাই তথ্য অফিসের লোক সঙ্গীত দল

error: Content is protected !!
%d bloggers like this: