শুক্রবার , ২২ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের মশাল হস্তান্তর ও আত্মিক উদ্দীপনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুলাই ২২, ২০২২ ৭:০১ অপরাহ্ণ

 

বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার আয়োজনে খ্রীষ্টিয় সুসমাচারের অগ্রযাত্রায় বঙ্গীয় ব্যাপ্টিষ্ট মন্ডলীর (১৭৯৬-২০২১) ২২৫ বছর পূর্তি উপলক্ষে মশাল হস্তান্তর ও আত্মীক উদ্দীপনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার সকালে সিএইচসি স্টাফ ক্লাবে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সামনে জলপাই গাছের চারা রোপণ করেন আমন্ত্রিত অতিথিরা। পরে মশাল হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠানে বাইবেল পাঠ ও প্রার্থনার মাধ্যমে আলোচনা সভার শুরু করেন পালক প্রধান রেভাঃ সখরিও বৈরাগি।

আলোচনা সভায় বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের আঞ্চলিক সভাপতি বিপ্লব মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সভাপতি উয়ং কমোডর (অব) খ্রীষ্টফার অধিকারি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সহ সভাপতি প্রদীপ বিশ্বাস, সাধারন সম্পাদক অসীম বাড়ৈ, কার্য নির্বাহী সদস্য প্রদীপ সরকার প্রমুখ। এছাড়া উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং ও চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ সম্পাদক বিজয় মারমা।

চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সম্পাদক বিজয় মারমা জানান, আগামী ২৪ নভেম্বর বরিশালে ব্যাপ্টিষ্ট চার্চ মন্ডলীর ২২৫ বছর পূর্তি অনুষ্ঠানে মশালটি হস্তান্তর করা হবে। এছাড়া এই পর্যন্ত ব্যাপ্টিষ্ট চার্চ মন্ডলীর ৮টি সংঘে এই মশাল হস্তান্তর ও আত্মিক উদ্দীপনা সভা সম্পন্ন হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দীন

সাজেকের দূর্গম লক্ষীছড়িতে বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা প্রদান

রাঙামাটির লংগদুতে ভূমি খেকো মালেকগংদের বিরুদ্ধে মানববন্ধন

রাঙামাটিতে প্রতিবন্ধী স্কুলে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ 

খাগড়াছড়িতে নবনির্মিত পুনাক বিক্রয় কেন্দ্র উদ্বোধন করলেন পুলিশ সুপার মুক্তা ধর

রাঙামাটিতে অর্ধ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত; বাঘাইছড়িতে ৩ জনের লাশ উদ্ধার

বিলাইছড়িতে বিএনপি’র সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠিত

বিদ্যুৎস্পৃষ্টে জাতীয় মহিলা ফুটবলার ঋতুপর্নার ভাইয়ের মৃত্যু

কাপ্তাইয়ে ১৬ মোটরসাইকেল চালককে ১০ হাজার টাকা জরিমানা 

বাঘাইছড়িতে খোলা বাজারে চাল বিক্রি শুরু

error: Content is protected !!
%d bloggers like this: