বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে নিরাপত্তা বাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলি; এক সন্ত্রাসী নিহত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুলাই ২৮, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে সেনাবাহিনী ও সন্ত্রাসী গ্রুপের সাথে বন্দুকযুদ্ধে নিখিল দাস (৩৫) নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কাপ্তাইয়ের কলাবুনিয়া ববিতা পাহাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত নিখিল দাস কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকার চৌধুরীছড়ার বাসিন্দা মৃদুল দাসের ছেলে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন। নিহত নিখিল দাসকে জেএসএস সহযোগী সদস্য বলেছে নিরাপত্তা বাহিনী।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, কাপ্তাই মুখ নামক কলাবুনিয়া ববিতা টিলায় সেনাবাহিনীর টহল দলের উপর জেএসএস সন্ত্রাসীর গুলি বর্ষণ করে। এক পর্যায়ে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে জেএসএস সন্ত্রাসী দলের এক সহযোগী নিহত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা বিকাল ৫টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।

কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন বলেন নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেএসএস রাঙামাটি জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, কাপ্তাইয়ে জেএসএসের সব কমিটি বর্তমানে নিস্ক্রিয়। তাছাড়া যে লোক মারা গেছে বলা হচ্ছে সে জেএসএস সদস্য হবার কথা নয়। জেএসএস করে পাহাড়িরা। হিন্দু বাঙালীরা জেএসএস করে না।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পবিত্র জল ছিটিয়ে নতুন বর্ষকে বরণ করল মারমারা

সাইবার ট্রাইব্যুনালে অপপ্রচার মামলায় ৫ জনের বিরুদ্ধে শাহজাহান চৌধুরীর অভিযোগ

‎রাঙামাটিতে ১০টি ঈদের জামাত অনুষ্ঠিত, ঈদ গায়ে হাজার হাজার মুসল্লির ঢল

রাঙামাটিতে অবৈধ অটোরিক্সা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জেলা প্রশাসনের অভিযান

কাপ্তাইয়ে পিডিবির কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রাঙামাটি নাটঘর একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

চন্দ্রঘোনা কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের স্বাস্থ্যবিধি অবহিত করণ সভা

দীঘিনালা ইউপিডিএফের আধা বেলা সড়ক অবরোধ চলছে

রাজস্থলীতে ফায়ার সার্ভিসের জনসচেতনতামূলক অগ্নিনির্বাপণ মহড়া

বাঘাইছড়িতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তিকে জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: