মঙ্গলবার , ২ আগস্ট ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে ১৫ কি.মি সীমান্ত সড়ক তৈরি করছে সেনাবাহিনী

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
আগস্ট ২, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের জোয়ার পৌছে দেয়ার পরিকল্পনার একটি বড় অংশ হিসেবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আর্যপুর থেকে সিমান্তবর্তী মাঝি পাড়া পর্যন্ত ১৫ কিলোমিটার নতুন সীমান্ত সড়ক তৈরি করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১১ ঘটিকায় সেনাবাহিনীর ২০ ইনঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াসত সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, সহ স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালী গুরুত্বপূর্ণ ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

উপজেলার গুরুত্বপূর্ণ এই সীমান্ত সড়কটির কাজ সম্পূর্ণ হলে কচুছড়ি, নবছড়া, হালিমপুর, মাঝি পাড়া সহ ৮ থেকে ১০ টি এলাকা উপজেলার মূল ভুখন্ডের সাথে যুক্ত হবে।

এসব এলাকার উৎপাদিত কৃষি পন্য অল্প সময়ের মধ্যে বাজার জাত করতে পারবে। শিক্ষা ও চিকিৎসা খাতেরও ব্যাপক উন্নতি হবে।

আর্যপুর এলাকার কারবারি বিরশিং চাকমা বলেন এই সড়কটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন, সড়কটির কাজ শেষ হলে আমরা আম, আনারস, আদা হলুদ বাজারজাত করতে পারবো। ফলে এই এলাকার অর্থনৈতিক রুপ পাল্টে যাবে।

সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াসত বলেন, সড়কটি আর্যপুর হয়ে কচুছড়ি পর্যন্ত যাবে সেখানে একটি ব্রীজ নির্মান করা হবে , কচুছড়ি থেকে সড়কটি মাঝি পাড়া হয়ে ভবিষ্যতে হালিমপুর, উদয়পুর সাজেকের সাথে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে । বর্তমানে এই অঞ্চলে উৎপাদিত ফসল আম কাঠাল, আদা হলুদ পচে নষ্ট হয়ে যায় কারণ সড়ক পথ নেই। এই সড়কটি সম্পূর্ণ হলে স্থানীয়দের উৎপাদিত ফসল সরাসরি উপজেলা সদরে এনে বিক্রি করা যাবে। ফলে স্থানীয়দের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি জেলা পরিষদের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য মন্ত্রণালয়ের বক্তব্য 

কাপ্তাই ফায়ার সার্ভিস দপ্তরে ৩ দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন 

রাঙামাটিতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

বান্দরবানে সড়ক ও ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন মন্ত্রী বীর বাহাদুর

বাঘাইছড়িতে আশিকার মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে আওয়ামীলীগের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

বরকলে জামায়াত সেক্রেটারীকে মারধরের অভিযোগ

কাপ্তাইয়ের দুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

ঈদগাঁওয়ে শতভাগ উপস্থিত থেকে পুরস্কার পেল ক্ষুদে শিক্ষার্থী

error: Content is protected !!
%d bloggers like this: