মঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পাহাড়ে চলমান ভাতৃঘাতি সংঘাত বন্ধে জেএসএস-ইউপিডিএফের ঐক্যের আহবানে সাজেকবাসীর মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ৩০, ২০২২ ৪:২৮ অপরাহ্ণ

 

পাহাড়ে চলমান ভাতৃঘাতি সংঘাত বন্ধের আহবান জানিয়েছেন রাঙামাটির সাজেকের এলাকাবাসী।

পাহাড়ের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি জেএসএস ও ইউপিডিএফকে ঐক্যবদ্ধ হয়ে পাহাড়িদের অধিকার আদায়ের আন্দোলনে সামিল হওয়ার দাবি জানানো হয়েছে।

আজ সকাল সাড়ে নয়টায় সাজেকের বাঘাইহাট নাঙ্গলমারা উজোবাজারে কয়েকশ নারীপুরুষ মানববন্ধন করেছেন।

এসময় ‘ভাতৃঘাতি সংঘাত নয় আন্দোলন চাই, ভাতৃঘাতি সংঘাত হলো আত্মঘাতী, ইউপিএফ-জেএসএস ঐক্যবদ্ধ আন্দোলন চাই- ইত্যাদি দাবি সংবলিত ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন চিত্ত রঞ্জন কারবারী, ইউপি সদস্য তাপস চাকমা, নতুনজয় চাকমা কারবারী, মিলা চাকমা, পুরনজয় চাকমা প্রমূখ।

এছাড়া সাজেক ইউনিয়নের হাজাছড়া, বিজানন্দারাম, মাসালং ও বঙ্গলতলী এলাকায় সকাল সাড়ে নয়টায় একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আধঘন্টা ব্যাপ্তির এ মানববন্ধনের সমাপ্তি হয় সকাল দশটায়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনায় চোলাই মদ সহ আটক ১

কাপ্তাইয়ে উদ্ধার ১২ পানকৌড়ি শেখ রা‌সেল এভিয়ারী ইকোপার্কে হস্তান্তর 

পরিবেশ বান্ধব ও সবুজ উপজেলা গড়ে তুলতে দীঘিনালা জোনের ২৬ হাজার চারা বিতরণ

মহালছড়ি জোনের আওতাধীন গোয়ামাহাট পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

সাজেকে পর্যটকবাহী গাড়ি দুর্ঘটনায় আহত ৬ শিক্ষার্থী

কাপ্তাই থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

“পাহাড়ি- বাঙালি’ সম্প্রীতির জন্য আওয়ামী লীগ’র বিকল্প নেই- কুজেন্দ্র লাল

শতভাগ পাসের রেকর্ড ধরে রেখেছেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ : জিপিএ-৫ পেল ৩৮ জন

বাঘাইছড়িতে পাহাড়ি ঢলে ৮ গ্রাম প্লাবিত, জনজীবন অন্ধকারে

রামেকে দরপত্র ছিনতাইয়ের খবরে রোকনের বক্তব্য

error: Content is protected !!
%d bloggers like this: