মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঘর ভাড়া দিয়ে বিপদে ঘরের মালিক; জীবনের নিরাপত্তা দাবী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৭:০১ অপরাহ্ণ

ঘর ভাড়া দিয়ে বিপদে পড়েছেন রাঙামাটি শহরের এক ঘরের মালিক। হয়েছেন হামলার শিকার। এখন দেওয়া হচ্ছে প্রাণ নাশের হুমকি। এ থেকে পরিত্রাণ চেয়ে নিজের জীবনের নিরাপত্তার দাবী করে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী।

মঙ্গলবার সকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এ দাবী জানান ভুক্তভোগী নবি হোসেন (৩৭)।

সংবাদ সম্মেলনে নবি হোসেন বলেন, গত ৫ মাস আগে অসহায়ত্ব দেখে ফেরদৌস বেগম নামে এক সন্তানের মহিলাকে রাঙামাটি শহরের ফিসারী বাধ এলাকায় তিনটি দোকান প্লটের মধ্যে একটি প্লট ভাড়া দেন।

শুরু থেকে মহিলাটি ভাড়া দিতে পারেনি। পরবর্তীতে এ দোকানে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের বাসিন্দা আনোয়ার মিয়া বানু, বদি আলম, শুক্কর, সাদ্দামরা দোকানে আড্ডা দিতে থাকে।

এখন ভাড়া চাইতে গেলে মহিলাটি ভাড়া না দিয়ে উল্টাপাল্টা কথা বলছে। এর মধ্যে গত কয়েকদিন আগে ভাড়া চাইতে গেলে দোকান থেকে তুলি নিয়ে দোয়েল চত্বরে গিয়ে বানুরা মিলে তাকে মারধর করে সাদা কাগজে সই নেয়। পরে সেখান থেকে কোন রকম পালিয়ে আসতে সক্ষম হলেও এখন বানুরা প্লটটি ঐ মহিলাকে ছেড়ে দিতে চাপ দিচ্ছে। প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলেন নবি হোসেন।

অভিযোগের ব্যাপারে আনোয়ার হোসেন বানু বলেন, নবি যে অভিযোগ করছে এটি দাহা মিথ্যা কথা। সে আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেটি তদন্ত করে দেখতে পারে পুলিশ। নবি যে বলছে যেখানে আমি নির্যাতন করেছি সেখানে ২৪ ঘন্টা সিসি ক্যামেরা চালু থাকে। এগুলো চেক করলে বুঝা যাবে আমি আসলে নবিকে কিছু করেছি কিনা। নবি মানুষটি সুবিধের না সেটা এলাকার সবাই জানে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন জেলা প্রশাসনের

বাঘাইছড়িতে ঐতিহাসিক বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালিত

অবৈধ অস্ত্রের মুখে পার্বত্যাঞ্চলে সরকারের উন্নয়ন কাজ করতে হচ্ছে- দীপংকর তালুকদার 

খাগড়াছড়িতে ৩০ লাখ টাকা চুক্তিতে আওয়ামীলীগ নেতার পুকুর ভরাট, ভাগ পেলেন সব দলের নেতা

১ মে থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার নিষিদ্ধ

বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে চাউল বিতরণ

টংগ্যার দরপত্র বিজ্ঞপ্তি

মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

বিলাইছড়িতে লিঙ্গ ভিত্তিক বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা

জুরাছড়ি উপজেলা সদর বাজারে আগুন

error: Content is protected !!
%d bloggers like this: