রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ‘কমিউনিটি আই ভিশন সেন্টার’

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৫:১০ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি মাস হতে আধুনিক চক্ষু চিকিৎসা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে চালু হয়েছে কমিউনিটি আই ভিশন সেন্টার।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সমগ্র রাঙ্গামাটি জেলার মধ্যে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানান কাপ্তাই স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী।

এই স্বাস্থ্য কর্মকর্তা আরোও জানান, হাসপাতালের বর্হিবিভাগে চালুকৃত এ সেন্টারে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবলের দ্বারা প্রত্যন্ত অঞ্চলে চক্ষু চিকিৎসার নতুন দ্বার উন্মোচিত হলো। রোগীরা হাসপাতালের বর্হিবিভাগের টিকেট কেটে মাত্র ৩ টাকায় চক্ষু সেবা গ্রহণ করতে পারছেন। এই সেন্টারে অত্যাধুনিক মেশিনের সাহায্যে চোখের রোগ নির্ণয়, চোখের চশমার পাওয়ার নির্ধারণসহ যাবতীয় সু্যোগ সুবিধা চালু রয়েছে। এইছাড়া অত্যন্ত জটিল রোগীরা এই হাসপাতাল হতে অনলাইনের মাধ্যমে জাতীয় চক্ষু ইনস্টিটিউট এর বিশেষজ্ঞ চিকিৎসক এর সাথে যোগাযোগ করে চিকিৎসা সেবা নিতে পারছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ওমর ফারুক রনি বলেন, ‘পার্বত্য অঞ্চলে জনগনের স্বাস্থ্য সেবাকে আরও বেগবান করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই কমিউনিটি আই ভিশন সেন্টার চালুর মাধ্যমে সাধারণ জনগণ অত্যন্ত স্বল্পখরচে চক্ষু চিকিৎসা গ্রহণ করতে পারবেন। ফলে কাপ্তাই সহ আশেপাশের এলাকার মানুষের জন্য এ অঞ্চলে অত্যন্ত অপ্রতুল চক্ষু চিকিৎসা সেবা প্রাপ্তির নতুন ঠিকানা হবে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ‘

এদিকে রবিবার সকালে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কথা হয়, কাপ্তাইয়ের মোঃ শাহেদ এর সাথে। তিনি চোখের প্রদাহ নিয়ে হাসপাতালে সেবা গ্রহণ করতে এসেছেন। তিনি বলেন, ‘এই হাসপাতালে চোখের চিকিৎসা সেবা চালু হওয়ায় তিনি চিকিৎসা ও একইসাথে বিনামূল্যে হাসপাতাল থেকে সরবরাহকৃত ওষুধ পেয়েছেন।’

হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী আমেনা বেগম, চোখে সঠিকভাবে দেখতে অসুবিধা নিয়ে চিকিৎসার জন্য আসেন। তাকে উক্ত সেন্টারে চোখের পরীক্ষা করে চশমার পাওয়ার ঠিক করে দেয়া হলে তিনি আনন্দ প্রকাশ করেন এবং স্বাস্থ্য বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম বিতরণ

ফায়ার ফাইটার নিপন কন্যা উন্নতি চাকমার পড়াশুনার দায়ভার নিল রাঙামাটি সেনা রিজিয়ন

রাঙামাটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কে ক্ষতিগ্রস্তদের মাঝে ১৪ লাখ ৭৮ হাজার টাকা প্রদান

কাপ্তই শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি এবং প্রত্যয়ন পত্র বিতরণ অনুষ্ঠান

রাবিপ্রবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঈদগাঁওয়ে সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নেতৃত্বে জমির-মনির

রাঙামাটির সাপছড়িতে ইউপিডিএফ সদস্য খুন

রাঙামাটি বিচার বিভাগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

সাজেকে মুমূর্ষু শিশু নমি ত্রিপুরার জীবন বাঁচালো বিজিবি

error: Content is protected !!
%d bloggers like this: